ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

পেলের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : প্রবাসী বাবাকে খুন করল ছেলে

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (২৩ অক্টোবর) ৭ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ২৬ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৫৭- ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।

১৫২০- অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।

১৭৯০- হাইতিতে দাস বিদ্রোহ হয়।

১৮১৪- ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।

১৮৫৩- রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।

১৯১৮- চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।

১৯৩২- রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।

১৯৫৫- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।

আরও পড়ুন : সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩

১৯৫৬- সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।

১৯৯১- ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।

জন্মদিন :

১৮৮১- চিত্রশিল্পী পাবলো পিকাসো।

১৯২৯- বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।

১৯৪০- এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (জন্ম ২৩ অক্টোবর ১৯৪০), সাধারণত পেলে নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। জাতীয় দল ক্যারিয়ার পেলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ১৯৫৭ সালের ৭ জুলাই মারাকানায়, আর্জেন্টিনার বিপক্ষে। ২-১ ব্যবধানে হারা সেই ম্যাচে ১৬ বছর ৯ মাস বয়সে ব্রাজিলের পক্ষে প্রথম গোল করে পেলে আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার স্থান দখল করেন। সে মোট ৭২৭ টি গোল করে ১৯৫৮ ফিফা বিশ্বকাপ সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন। ১৯৫৮ সালের ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের সেই ম্যাচটা ছিল প্রতিযোগিতার তৃতীয় খেলা। সেই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ (এবং তখন পর্যন্ত যেকোন বিশ্বকাপ খেলায় সর্বকনিষ্ঠ) খেলোয়াড় পেলের সতীর্থ ছিলেন গ্যারিঞ্চা, যিতো এবং ভাভা। ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল প্রতিযোগিতায় পেলের প্রথম এবং সেই ম্যাচের একমাত্র গোল, যার সাহায্যে ব্রাজিল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ম্যাচের সময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন, বিশ্বকাপের গোলদাতাদের মধ্যে সবচেয়ে কম।

আরও পড়ুন : বিএনপির সঙ্গে কিসের পাল্টাপাল্টি

১৯৭০- চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।

মৃত্যুবার্ষিকী :

১৮৬৭- জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ।

১৮৭২- ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া।

১৯১০- থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।

১৯২১- টায়ারের উদ্ভাবক জন ডানলপ।

আরও পড়ুন : সীমান্তে গোলাগুলি সরিয়ে নেয়া হলো ১৫০ পরিবার

২০১২- বিংশ শতকের শেষার্ধে আবিভুর্ত প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা