ইতিহাসের এই দিনে দুই কিংবদন্তি নারীর জন্ম
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

দুই কিংবদন্তি নারীর জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন:

আজ মঙ্গলবার (১৯ জুলাই) ৪ শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ। ১৯ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।

১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।

১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন ক্যাম্প’ গ্রন্থ প্রকাশিত।

১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।

১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ।

১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেব স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র।

২০১৮ - ইসরাইলের পার্লামেন্ট দেশটিকে ‘ইহুদি জনগণের রাষ্ট্র’ বলে ঘোষণা দেয়।

জন্ম

১৮৬৩ - দ্বিজেন্দ্রলাল রায়, একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা।

১৮৯৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত।

১৯৩৬ - কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা।

১৯৪১ - রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ ও বর্তমান প্রধান বিরোধী দলীয় নেত্রী।

১৯৪৩ - টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৪৯ - জাহাঙ্গীর শাহ, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৫০ - সারাহ বেগম কবরী, কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংসদ সদস্য।

১৯৬১ - হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার।

১৯৭৯ - দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান ক্রিকেটার।

মৃত্যু

১৯৩৯ - টম হেওয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।

১৯৪৭ - অং সান, মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।

১৯৭১ - রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীর কবি, সাংবাদিক ও মানবাধিকারকর্মী।

২০০০ - কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক।

২০০৮ - সমুদ্র গুপ্ত, বাংলাদেশি কবি, কলামিস্ট ও লেখক।

২০১২ - হুমায়ূন আহমেদ, বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।

২০১৪ - জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা