ইতিহাসের এই দিনে নগেন্দ্রনাথ বসু’র জন্ম
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নগেন্দ্রনাথ বসু’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: ব্রিটিশ দুই মন্ত্রীর পদত্যাগ

আজ বুধবার (৬ জুলাই) ২২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ০৬ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।

১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।

১৮৮৫- সালের এ্ই দিনে বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টীকা আবিস্কার করেন।

১৮৯২ - দাদাভাই নওরোজজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।

১৯১৯ - বিশ্বের প্রথম বিমান [ব্রিটিশ আর-৩৪] আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।

১৯৪৫ - নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।

১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।

১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।

১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৬৪ - তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালায়ি [ন্যায়াসাল্যান্ড] স্বাধীনতা লাভ করে।

১৯৬৭ - নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।

১৯৭১ - কামুজু বান্দার নিজেকে মালাবি’র আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।

১৯৭৯ - মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।

১৯৯১ - জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন। ১৯৯৯ - ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।

জন্ম বার্ষিকী

১২৬৫ - ইতালীর বিশ্বখ্যত কবি দান্তে আলিঘিইরি ফ্লোরেন্স শহরে জন্ম গ্রহণ করেন।

১৭৮১ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফলস।

১৮৬৬ - নগেন্দ্রনাথ বসু বাংলা বিশ্বকোষের সংকলক, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ এবং হিন্দি বিশ্বকোষ, হিন্দিতে প্রথম বিশ্বকোষের লেখক, পাশাপাশি প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদও ছিলেন।

আরও পড়ুন:

১৮৭৭ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।

১৯০১ - শিক্ষাবিদ ও ভারতের স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।

মৃত্যু বার্ষিকী

১৫৩৫ - ইংরেজ মানবতাবাদী নেতা, লেখক টমাস ঘোরের মৃত্যুদণ্ড।

১৮৫৪ - জর্জ সায়মন ও’ম, জার্মান পদার্থবিদ।

১৮৯৩ - বিশ্বখ্যাত ফরাসি ছোটগল্পকার গি দ্য মোপাসাঁ।

১৯৬২ - নোবেল বিজয়ী আমেরিকান লেখক উইলিয়াম ফকনার। ১৯৭৬ - চীনের কমিউনিস্ট সামরিক নেতা জুদ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা