মাইকেল মধুসূদন দত্তের প্রয়ান
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: এরদোগান আতঙ্কে জনসন

আজ বুধবার (২৯ জুন) ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ৩০ জ্বিলকদ , ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

১৬১৩ - শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

১৮০৭ - রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।

১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।

১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান।

১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৪৬ - বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ।

১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

১৯৯২ - আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।

জন্ম

১৩২৬ - প্রথম মুরাদ, উসমানীয় সুলতান।

১৮৫৮ - পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।

১৮৬৪ - আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

১৮৮৩ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক ।

১৮৯৩ - প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ভারতীয় বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা।

১৯০০ - অঁতোয়ান দ্য স্যাঁত-এগজ্যুপেরি, একজন ফরাসি লেখক, কবি, অভিজাত, সাংবাদিক এবং বৈমানিক।

১৯০৯ - শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী।

১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ ।

১৯২৫ - জর্জো নেপোলিতানো, ইতালির নেপলসে জন্মগ্রহণকারী বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯২৬ - জাবের আল-আহমেদ আল-সাবাহ, আল-সাবা রাজবংশের স্বাধীনতা পরবর্তী কুয়েতে তৃতীয় আমির।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত

১৯৩৬ - বুদ্ধদেব গুহ, ভারতীয় বাঙালি লেখক।

১৯৩৬ - পি কে আয়েঙ্গার, ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব,ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।

১৯৩৮ - অজিত রায়, বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।

১৯৩৯ - অ্যালেন কনলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৪ - গ্যারি বিউসি, আমেরিকান অভিনেতা।

১৯৪৫ - চন্দ্রিকা কুমারাতুঙ্গা, শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৫৭ - গুরবানগুলি বেরদিমুহামেদু - একজন তুর্কমেনিস্তানের রাজনীতিবিদ।

১৯৫৭ - লেসলি ব্রাউন, মার্কিন প্রিমা বেলেরিনা ও অভিনেত্রী।

১৯৬২ - অ্যামান্ডা ডনোহো, ইংরেজ অভিনেত্রী।

১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।

১৯৮৫ - ইয়ান ওয়ার্ডল, স্কটিশ ক্রিকেটার।

১৯৮৬ - এ্যাডওয়ার্ড মায়া, রোমানীয় গায়ক ও ডিজে।

১৯৮৮ - এভার বানেগা, আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার।

১৯৯৪ - ক্যামিলা মেন্ডেস, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু

১৩১৫ - র‍্যামন লাল, লেখক ও দার্শনিক।

১৮৭৩ - মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।

১৮৮৬ - এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী ।

১৮৯৫ - টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।

১৯০৪ - টম এমেট, ইংরেজ ক্রিকেটার।

১৯১৯ - কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৫৮ - জর্জ গান, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৬ - দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্ম বিশারদ।

২০০২ - উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

২০০৩ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

২০০৭ - এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা।

২০১৩ - মারগেরিতা হ্যাক, ইতালীয় নভোপদার্থবিজ্ঞানী ও লেখক।

২০১৪ - আবুল হোসেন, বাংলাদেশী বাঙালি কবি।

২০১৫ - মুজিবুর রহমান, বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী।

২০২০ - আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা