সম্রাট দারাশিকোহ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সম্রাট দারাশিকোহ'র জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বোরবার (২০ মার্চ, ২০২২) ৫ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ। ১৬ শাবান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৬৮৬- কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।
১৭৩৯- নাদির শাহ দিল্লি দখল করেন।
১৮১৪- যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন।

১৮১৫- ইতিহাসের এই দিনে নেপোলিয়ন প্যারিসে ফিরে আসেন এবং ফ্রান্সের সাত দিনের দায়িত্ব নেন। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসল ছিলেন।

১৯৩৫- ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
১৯৯১- খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জন্মদিন:
১৪৯৭- ইনকা সম্রাট আটাওয়ালপা ।
১৬১৫- মোঘল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকোহ। দারাশিকোহ ( জন্ম: ২০ মার্চ ১৬১৫- মৃত্যু: ৩০ আগস্ট ১৬৫৯) যাকে দারাশুকাহ নামেও অভিহিত করা হয়, তিনি সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী, তাজমহলের জন্য খ্যাত মমতাজ মহলের সন্তান। তিনি সম্রাটের প্রথম পুত্র ও তৃতীয় সন্তান, যার জন্ম রাজস্থানের আজমির শহরে ১১ মার্চ ১৬১৫ সালে। ফারসি ভাষায় দারার নামকরণ করেন স্বয়ং পিতা শাহজাহান, যার প্রথম অংশের অর্থ সম্পদশালী আর দ্বিতীয় অংশের অর্থ মালিক। অনেকের মনে প্রাচীন পারস্যের ক্ষমতাবান সম্রাট দারিয়ুসের আলোকে দারাশিকোহ নাম রাখা হয়, যার অর্থ ‘দারিয়ুসের প্রতিফলন’। ১৬২৭ সালের অক্টোবরে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হলে সম্রাট হন শাহজাহান। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই, ১৬৩৩ সালে তিনি তার জ্যেষ্ঠ পুত্র দারাকে তার উত্তরাধিকার ঘোষণা করেন এবং জ্যেষ্ঠকন্যা ও জ্যেষ্ঠসন্তান জাহানারাকে মুঘল মহলের শীর্ষ পদে বসান। মুঘল পারিবারিক বিন্যাসে সম্রাটের এসব মনোনয়নের নানা রকম প্রকাশ্য ও গোপন প্রতিক্রিয়া হয়, যা ক্রমে ক্রমে বৃদ্ধি পায় ও রাজনৈতিক মেরুকরণের সৃষ্টি করে।
১৮২৮- হেএকজন নরওয়েজীয় নাট্যকার নরিক ইবসেন, যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।

১৯৮৯- জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের জন্মদিন।

মৃত্যুবার্ষিকী:
১৯২৬- ব্রিটিশ ভারতের বাঙালি কবি কাজী ইমদাদুল হক।
২০১৩- বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি। জিল্লুর রহমান।
২০১৭- লেখিকা অধ্যাপক জুবাইদা গুলশান আরা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা