শ্রীদেবী
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

চিত্রনায়িকা শ্রীদেবীর প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি, ২০২২) ১১ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। ২৩ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: জাকিয়া হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

ঘটনাবলী:
১৮৭৩- আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।
১৯৫২- ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েকদিন পরেই এটি পুলিশ ভেঙে দেয়।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।
১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান ‘বাকশাল’ প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন: কিয়েভ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয়রা

জন্মদিন:
১৮৬৭- কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক স্যার কেদারনাথ দাস।
১৯২৪- বিখ্যাত ভারতীয় গজল গায়ক তালাত মাহমুদ।
১৯৩১- বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ তরুণ কুমার চট্টোপাধ্যায়।
১৯৩৯- বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম।
১৯৫৫- অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

আরও পড়ুন: আরও ১০ হাজার মৃত্যু দেখল বিশ্ব

মৃত্যুবার্ষিকী:
১৯৬৭- হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম নিজাম স্যার মীর উসমান আলি খান।
১৯৯৯- বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ।

২০১৬- বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া।
২০১৮- ভারতীয় নায়িকা শ্রীদেবী। তামিলনাড়ুতে ১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্ম তার। তার বাবা ছিলেন একজন আইনজীবী।
তিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার বিবেচনা করা হয় তাকে। তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। বিনোদন শিল্পে তার অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা