ইতিহাসের এই দিন
ঐতিহ্য ও কৃষ্টি
৮ অক্টোবর

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজ তার পাঠকদের এই আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৮ অক্টোবর ২০২১, শুক্রবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৮১- ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারায়।
১৯৩২- রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৬২- আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৯০- আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় ২০ জন নিহত হন।
১৯৯১- স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
২০০৫- কাশ্মীরের মোজাফ্ফারাবাদে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়েছিল।

জন্ম
১৮৬২- বাঙালি সেতার ও সানাই বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
১৮৮৩- নোবেলজয়ী জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ।
১৮৯২- ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত।
১৯১৭- নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার।
১৯২৬- পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।

মৃত্যু
১৮৮০- বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।
১৯৩৬- আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ।
১৯৯৮- বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।
২০১২- বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার বিদিত লাল দাস।
২০১৪- ভাষা সৈনিক আব্দুল মতিন।

দিবস
ভারতীয় বায়ুসেনা দিবস।
বিশ্ব দৃষ্টি দিবস।
প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা