ইতিহাসে আজকের এই দিনে
ঐতিহ্য ও কৃষ্টি
২৯ সেপ্টেম্বর

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজ তার পাঠকদের এই আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসে আজকের এই দিনে’।

আজ ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও নানা বিষয়।

ঘটনাবলি:

১৩৯৯ - দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।
১৪৪৮ - প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২১ - তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।
১৭৬০ - রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
১৮২৯ - পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
১৮৯২ - প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
১৯০৬ - মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পন করে।
১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
১৯৩৯ - পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৮৮ - মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
১৯৯২ - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
১৯৯২ - আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক।
১৫৪৭ - মিগুয়েল ডি কারভেনটেস, তিনি ছিলেন স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।
১৭২৫ - রবার্ট ক্লাইভ, তিনি ছিলেন ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।
১৯০১ - এনরিকো ফের্মি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিদ।
১৯০৯ - কোয়ামে নক্রুমা, তিনি ছিলেন ঘানার রাজনীতিবিদ।
১৯৩১ - আনিতা একবার্গ, তিনি ছিলেন সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।
১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি, তিনি ছিলেন ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।
১৯৪৩ - লেস ওয়ালেসা, তিনি নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।
১৯৯১ - মমিনুল 'সোহরাব' হক, তিনি সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু:

১৯০২ - এমিল জোলা, তিনি ছিলেন ফরাসী ঔপন্যাসিক।
১৯৭৩ - ডব্লিউ এইচ অডেন, তিনি ছিলেন একজন অ্যাংলো-আমেরিকান কবি।

দিবস:

আন্তর্জাতিক কফি দিবস।
বিশ্ব হার্ট দিবস ৷
বিশ্ব শিশু অধিকার দিবস ৷

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা