ঐতিহ্য ও কৃষ্টি

ঐতিহাসিক দুর্গাসাগরে ঝুলন্ত সেতু : মুখোমুখি জেলা প্রশাসন ও পরিবেশবাদীরা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক দুর্গাসাগর দীঘি ঘিরে জেলা প্রশাসন ও পরিবেশবাদীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাসাগরের মাঝখানে অবস্থিত টিলার সাথে কাঠের ঝুলন্ত ব্রীজ নির্মাণকে ‘দৃষ্টিনন্দন’ উল্লেখিত করা হলেও আপত্তি জানিয়েছেন পরিবেশবাদীরা। পরিবেশবাদীরা দাবী করেছেন, প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে কৃত্রিম সেতু নির্মাণ হবে দুর্গাসাগরের পরিবেশের সাথে শত্রæতা। জেলা প্রশাসনের গৃহিত উদ্যোগের অনেকগুলো ভালো। আবার অনেকগুলো বাণিজ্যিক চিন্তার পরিকল্পনা বলে মনে হচ্ছে।

রোববার (০৮ নভেম্বর) পরিবেশবাদী সংগঠনগুলোর বরিশালের প্রতিনিধিবর্গ দূর্গাসাগর দীঘি পরিদর্শন শেষে এসব কথা বলেন। তারা জানিয়েছেন, শীঘ্রই দুর্গাসাগরের টিলার সাথে পাড়ের সংযোগে কাঠের সেতু নির্মাণ পরিবেশগত দিক থেকে বিবেচনা করে দেখার জন্য স্মারকলিপি প্রদান করা হবে। দুর্গাসাগরের জীববৈচিত্র নষ্ট করে সেতু নির্মাণ এবং বাণিজ্যিক স্থাপনার বিরোধিতা করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান।

তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, দুর্গাসাগরকে আরও আকর্ষণীয় পর্যটন জোন হিসেবে গড়ে তুলতে পর্যটন কর্পোরেশনের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গহণ করা হয়। যার মধ্যে বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার, ফুল বাগান, পিকনিক সেড ও শপিং কমপ্লেক্স। ২৫০ কেভিএ সাবস্টেশন স্থাপন এবং সংযোগ লাইটিং সাবস্টেশন, সোলার সিস্টেম স্থাপন, ওয়াইফাই স্থাপন, ম্যুরাল/ভাস্কর্য স্থাপন, কার পার্কিং ও সংস্কার, নতুন পার্কিং এরিয়া নির্মাণ, সীমানা প্রাচীর পুনঃনির্মাণ, প্রবেশ গেট পুনঃনির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটারি ও পানি সরবরাহ, ক্ষতিগ্রস্ত পুকুর ল্যান্ডিং সংস্কার, ডাক হাউজ নির্মাণ, নিরাপত্তা কক্ষ নির্মাণ, কৃত্রিম ফোয়ারা স্থাপন, থ্রিডি মুভি থিয়েটার স্থাপন, ক্যাবল কার স্থাপন করার পরিকল্পনাও রয়েছে। এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে দুর্গাসাগরে পর্যটকদের বেশি আকর্ষণ করবে।

তবে নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির বরিশালের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু মনে করেন, চারদিকে এতো সোলার লাইট, পিকনিক পার্টি, ইভেন্ট। তাতে তো আর অতিথি পাখি থাকবে না। তিনি বলেন, যে স্থান থেকে ব্রিজ করার পরিকল্পনা নিয়েছে সেটা বাস্তবায়ন হলে দুর্গাসাগরের প্রাকৃতিক পরিবেশের সর্বনাশ হবে। এটা কোনভাবে চান না পরিবেশবাদীরা। দীঘির মধ্যে ব্রিজ করার এমন পরিকল্পনাবিদদের সরে যেতে হবে। এটা বিনোদন কেন্দ্র নয়, প্রকৃতি ও পরিবেশের অভয়াশ্রম। তিনি বলেন, দুর্গাসাগরকে রক্ষায় চলতি সপ্তাহেই তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সদস্য শুভংকর চক্রবর্তী বলেন, দুর্গাসাগরকে আকর্ষনীয় করার নামে যেসব ইট-পাথুরে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা হলো প্রকৃতির অভয়ারন্য এই ঐতিহাসিক স্থাপনাকে ন্যাড়া করে কৃত্রিম উন্নয়ন চালানো হচ্ছে। বরিশালবাসী দুর্গাসাগরের প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে পাথরের স্থাপনা চায় না। সেখানকার টিলার গাছপালা কেটে ছাফ করা হয়েছে। অনেক স্থাপনা করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়েছে। সরেজমিনে দেখে মনে হলো দুর্গাসাগরের বুক চিরে ব্রিজ করা মোটেই যুক্তিযুক্ত নয়।

গ্রীন মুভমেন্টের জেলা সমন্বয়ক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, উন্নয়নের নামে দুর্গাসাগরের পরিবেশ ধ্বংস করে যা করা হচ্ছে তা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। এটা উন্নয়ন নয়, পরিবেশকে গলা কেটে হত্যার চেষ্টা। দীঘির মাঝখানে টিলার গাছ, বনজঙ্গল সাফ করে জীববৈচিত্র ধ্বংস করা হয়েছে। টিলায় তো মানুষ নয়, জীবজন্তু থাকবে। সেখানে কেন গোলঘর করতে হবে? তিনি বলেন, এতো কিছুর পর দুর্গাসাগরের বুক চিরে ব্রিজ করলে এর নৈঃস্বর্গিক সৌন্দর্য বিনষ্ট হবে। এটি বন্ধ করা উচিত।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি রনজিৎ দত্ত বলেন, দুর্গাসাগরে উন্নয়নের নামে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার মহা আয়োজন চলছে। ব্রিজ হলে এটি বাণিজ্যিক কেন্দ্র হবে। তাতে প্রকৃতির লাভ কি? আমরা চাই না প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিক কিছু গড়ে উঠুক।

বরিশালে দর্শনীয় স্থাপনার মধ্যে যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে অন্যতম দুর্গাসাগর দীঘি। ২৪০ বছরের পুরানো এই দীঘিকে ঘিরে অজস্র কিংবদন্তি চালু রয়েছে। প্রাকৃতিক ও পরিবেশের অপার মেলবন্ধনে দুর্গাসাগর হয়ে উঠেছে বরিশালের প্রতীক। দুর্গা সাগরের মূল আকর্ষণ মূল দীঘির মাঝখানে উচু টিলা। যে টিলার সাথে পাড়কে সম্পৃক্ত করতে সম্প্রতি কাঠের সেতু নির্মাণে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেই খবর জানাজানি হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আপত্তি জানান পরিবেশবাদীরা।

উল্লেখ্য, বরিশাল শহরের উপকণ্ঠে স্বরূপকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের মাধবপাশায় দুর্গাসাগরটি অবস্থিত। এর জলাভূমির আকার ২৭ একর। পার্শবর্তী পাড় ও জমিসহ মোট আয়তন ৪৫.৪২ একর। ১৭৮০ সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ন এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নামানুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। ১৯৭৪ সালে তৎকালিন সরকারের উদ্যোগে দিঘীটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে ‘দুর্গাসাগর দিঘীর উন্নয়ন ও পাখির অভয়ারন্য’ নামে একটি প্রকল্পের অধিনে বরিশাল জেলা প্রশাসন দিঘীটির তত্ত্বাবধান করছে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা