: এখন আর আমাদের দেশে অপরিচিত কোনো নয়। অনেকটাই ফুলকপির মতো দেখতে এই সবজিরকিছুটা আলাদা। হলেও এটি আমাদের দেশে এখন বেশ জনপ্রিয়।
লাইফস্টাইল

ব্রকলি খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: ব্রকলি এখন আর আমাদের দেশে অপরিচিত কোনো সবজি নয়। অনেকটাই ফুলকপির মতো দেখতে সবুজ এই সবজির স্বাদ কিছুটা আলাদা। বিদেশি হলেও এটি আমাদের দেশে এখন বেশ জনপ্রিয়।

আরও পড়ুন: ব্রণ দূর করবে যেসব পানীয়

ব্রকলি দিয়ে বিদেশি বিভিন্ন খাবার তো তৈরি করাই যায়, আবার দেশি স্বাদেও এটি রান্না করে খান অনেকে। শিশুদের নুডলস, পাস্তায়ও যোগ করা যায় ব্রকলি। আবার এর স্যুপও বেশ সুস্বাদু। নিয়মিত এই সবজি খেলে পাবেন অনেক উপকার। চলুন জানা যাক ব্রকলি খাওয়ার উপকারিতা-

১) ক্যান্সারের ঝুঁকি কমায়: বর্তমানে ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করছে। এখন এতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মাত্রা বেড়েছে অনেকটাই। এই মরণব্যাধি থেকে বাঁচতে চাইলে আপনাকে সবার আগে নজর দিতে হবে খাবারের তালিকার দিকে। ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এমন খাবার বাদ দেওয়ার পাশাপাশি ক্যান্সার থেকে দূরে রাখে এমন খাবার খেতে হবে। এক্ষেত্রে আপনার জন্য উপকারী হতে পারে ব্রকলি। এটি নিয়মিত খেলে এই অসুখ থেকে দূরে থাকা সম্ভব অনেকটাই।

২) হজমের সমস্যা দূর করে: হজমের সমস্যায় ভোগেননি এমন মানুষের সংখ্যা খুব কম। কারণ প্রায় সবার ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতে পারে। তাই পেটের স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি। নিয়মিত ব্রকলি খেলে তা হজমের সমস্যা দূর করে। পেটের সমস্যা দূর করতে চাইলে নিয়মিত ব্রকলি খেতে হবে। তাই আপনার খাবারের তালিকায় ব্রকলি রাখুন।

আরও পড়ুন: গাজরের লাড্ডু তৈরির রেসিপি

৩) মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়: আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ব্রকলি। তাই বড়দের পাশাপাশি শিশুদেরও নিয়মিত ব্রকলি খাওয়ানো উচিত। কারণ এই উপকারী সবজি স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে। নিয়মিত এই সবজি খেলে দূরে থাকা যাবে আলঝাইমার্সের মতো অসুখ থেকেও।

৪) বয়সের ছাপ পড়তে দেয় না: ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতে বিভিন্ন ধরনের তাজা ফল ও সবজি খাওয়ার অভ্যাস করতে হবে। তার মধ্যে একটি হলো ব্রকলি। এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না। আপনি যদি দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে চান তবে এই সবজি খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত ব্রকলি খেলে তা ত্বককে রাখতে সতেজ ও তরুণ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা