সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ক্ষমা করার ৩টি উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: ক্ষমা অনেক সময়ে করার থেকে বলা সহজ। যদি মনে হয় যে আপনার সাথে যে কোনোভাবে অন্যায় করা হয়েছে, সেটা কীভাবে আপনি এর প্রতিশোধ তুলবেন বারবার মাথায় সেই চিন্তাই খেলে,তাহলে আপনি এর থেকে বের হতে পারবেন না এবং ভালোভাবে চলতে থাকে এই নেতিবাচক আবেগটি। রাগ বা বিরক্তি জমে রাখা আপনার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। ক্ষমা না করলে, এবং রাগ পুষে রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শারীরিক, মানসিক বা আবেগগতভাবে।

আরও পড়ুন : ঘুম থেকে উঠলে শরীরে ব্যথার কারণ

ক্ষমা একটি শক্তিশালী এবং মহৎ গুণ। ক্ষমা করে দেওয়া এবং যাকে ক্ষমা করা হলো উভয়েই অনেক সুবিধা পেতে পারেন। যাকে আপনি ক্ষমা করে দিচ্ছেন তার প্রতি আর একটু সহানুভূতিশীল হতে পারেন। প্রতিশোধ স্পৃহা ভুলে গিয়ে ক্ষমা করে গেলেও লাভবান হবেন অনেক। জানা যাক ক্ষমা করা গুরুত্বপূর্ণ কেন-

১) মানসিক প্রশান্তি দেয়:

রাগ পুষে রাখলে তা তিক্ততার অনুভূতিগুলো বাড়িয়ে তোলে, যা আমাদের মানসিক সুস্থতার ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। ক্ষমা করার মাধ্য দিয়ে বিভিন্ন অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখা যায়। বেদনা, আঘাত এবং নেতিবাচকতাকে দূরে সরাতে সাহায়তা করে থাকে। একারণে মানসিক নিরাময় ও অভ্যন্তরীণ শান্তির অনুভূতি বেড়ে যায়। ক্ষমা আমাদের অতিরিক্ত বোঝা বহন করার ঝামেলা হতে মুক্ত করে, সুন্দরতম জীবনের পথে এগিয়ে যেতে সাহায়তা করে।

আরও পড়ুন : লো ব্লাড প্রেসারের ঘরোয়া প্রতিকার

২) সম্পর্ক রক্ষা করে

ক্ষমার মাধ্য দিয়ে নানা রকম সম্পর্ক রক্ষা করার সম্ভাবনা থাকে। যখন আমরা কাউকে ক্ষমা করি তখন পুনর্মিলনের দরজা খুলে দিই, বিশ্বাস ও বোঝাপড়ার পুনর্গঠনের সুযোগ তৈরি করি। এটি আমাদের মধ্যে সহানুভূতি, সমবেদনা এবং আরও ভালো সম্পর্ক তৈরি করতে সহায়তা করে থাকে। ক্ষমা একটি সুন্দর পরিপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করে। ক্ষমা করলে সম্পর্ক আরো বাড়ে এবং ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগে। এজন্য ক্ষমা করলে কেবল যাকে ক্ষমা করলেন সেই নয়, আপনিও লাভবান হবেন।

৩) ব্যক্তিগত সমৃদ্ধি

ক্ষমা একটি মহৎ এবং সাহসী কাজ যার জন্য শক্তি ও মানসিক স্থিরতা প্রয়োজন। ক্ষমা করার অর্থ হলো অন্যের কর্ম দ্বারা নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না দেওয়া। এজন্য নিজের আবেগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার হলো ক্ষমা। ক্ষমা নেতিবাচক অনুভূতি থেকে মুক্ত হওয়ার এবং মানসিক শক্তি অর্জন করার ক্ষমতা করতে দেয়। সহানুভূতি, সমবেদনাও বোঝাপড়া বাড়িয়ে দিতে সাহায্য করে। ক্ষমা আরো বেশি আত্ম-সচেতনতার ক্ষমতা বিকাশে সহায়তা করে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা