ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

রান্নায় সরিষার উপকারিতা 

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই রান্নার স্বাদ বাড়াতে সরিষা ব্যবহার করতে পারেন। আবার সরিষার তেলের ব্যবহারও বেশ প্রচলিত। এই সরিষা খাওয়ার ফলে শরীরে ওপর সুদূরপ্রসারী প্রভাব পড়ে।

আরও পড়ুন : পূজায় থাকুক ট্রেন্ড ও ট্র্যাডিশন

জেনে নেওয়া যাক রান্নাসরিষা ব্যবহার করার উপকারিতা-

(১) অকাল বার্ধক্য প্রতিরোধ করে:

অনেকের চেহারায় বয়স হওয়ার আগেই বয়সের ছাপ পড়ে। সরিষায় থাকা ভিটামিন এ, সি ও কে আমাদের ত্বকের অকাল বার্ধক্য রোধ করে। সেই সাথে বজায় রাখে ত্বকের উজ্জ্বলতা। যারা নানা ধরনের ত্বকের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত সরিষা খেলে উপকার পাবেন।

আরও পড়ুন : বাথরুমে ফোন নিলে যা হয়

(২) ত্বক আর্দ্র রাখে:

ত্বক ভালো রাখার জন্য ভেতর থেকে আর্দ্র থাকা খুব জরুরি। নিয়মিত সরিষা খেলে তা ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। ত্বকে ব্রণের সমস্যা হলে তা সারাতেও এটি কার্যকরী ভূমিকা রাখে। তাই নিয়মিত খাবারের তালিকায় সরিষা যোগ করলে এ ধরনের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।

(৩) ক্যান্সার প্রতিরোধ করে:

সরিষায় আছে উপকারী উপাদান যা ক্যান্সারের মতো মরণঘাতি রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। এতে রয়েছে গ্লুকোসিনোলেটস ও মাইরোসিনোজের মতো যৌগ। এ ২উপাদান শরীরে ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যে কারণে নিয়মিত সরিষার তেল বা সরিষা দেওয়া খাবার খেলে এ অসুখের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়।

আরও পড়ুন : টুটি ফ্রুটি কেকের রেসিপি

(৩) মাথা ব্যথা উপশম করে:

মাথা ব্যথার কার্যকরী ভূমিকা রাখে সরিষা। কারণ সরিষায় থাকে ম্যাগনেশিয়াম। এ উপাদান মাইগ্রেন বা মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। নিয়মিত সরিষা খেলে তা আমাদের স্নায়ুতন্ত্রকেও প্রশমিত রাখে। সেই সাথে এটি শরীরের অন্যান্য অংশের ব্যথা কমাতেও কাজ করে। সাইনাস বা মাইগ্রেনের সমস্যায় ভুগলে আপনার জন্য একটি কার্যকরী খাবার হতে পারে সরিষা। বিভিন্ন রান্নায় সরিষা বা সরিষার তেল ব্যবহার করতে পারেন।

(৪) হজমে সাহায্য করে:

সরিষায় থাকা অনেকগুলো উপকারী উপাদান হজমে সাহায্য করে। পরিপাক ক্রিয়ার জন্য সরিষা বেশ ভালো। কেউ যদি বদ হজমের সমস্যায় ভুগে থাকেন তবে নিয়মিত সরিষা খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত সরিষা খেলে তা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায়ও মুক্তি দেয়। এটি দ্রুত খাবার হজমে সাহায্য করে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা