ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

টমেটোর অপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : সাধারণত টমেটোকে আমরা রান্নায় ব্যবহার করে থাকি। যদিও টমেটোকে আমরা সবজি বলেই জানি। কিন্তু এটি সবজি নয়, ফল। এ তথ্য অনেকেরই অজানা।

আরও পড়ুন : কিমা আলুর চপ রেসিপি

আরেকটা খবরও সার জানা জরুরি, টমেটো সবার জন্য সমান উপকারী নয়। কারও কারও ক্ষেত্রে এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত। কিছু ক্ষেত্রে টমেটো ক্ষতিকর হিসেবে কাজ করতে পারে।

যেমন-

অম্লীয় খাবারের প্রতি সংবেদনশীলতা : ভারতের সার্টিফাইড নিউট্রিশনিস্ট ডাঃ রোহিনী পাতিল বলেছেন, সংবেদনশীল পাকস্থলী বা অ্যাসিড রিফ্লাক্স প্রবণ ব্যক্তির জন্য টমেটোর প্রাকৃতিক অম্লতা অস্বস্তি বা জ্বালা সৃষ্টি করতে পারে। টমেটোর উচ্চ অম্লীয় বৈশিষ্ট্য গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। তাই টমেটো খাওয়ার পরে বদহজম বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তির মতো সমস্যা দেখা দিলে, তা এড়িয়ে যাওয়া উচিত। তবে টমেটোর খোসা এবং বীজ ফেলে রান্না করলে তা অ্যাসিডিটি কিছুটা কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন : পান্তা ভাতের উপকারিতা

কিডনিতে পাথর : কিডনিতে পাথর হওয়ার ভয়ে অনেকে টমেটো এড়িয়ে চলে। তবে টমেটো খেলেই কিডনিতে পাথর হয় এমন নয়। যদি কারও কিডনিতে পাথর হয়ে থাকে, তাদের টমেটো খাওয়া বাদ দেওয়া উচিত। টমেটোতে অক্সালেট নামক একটি পদার্থ থাকে, যা সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে অক্সালেট পাথর গঠনে অবদান রাখতে পারে। আপনার যদি অক্সালেট কিডনিতে পাথরের ইতিহাস থাকে বা সে ধরনের ঝুঁকি থাকে, তবে টমেটো খাওয়ার বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন। তবে আপনার যদি অন্য ধরনের কিডনিতে পাথর থাকে বা কিডনিতে পাথরের কোনো ইতিহাস না থাকে, তাহলে টমেটো বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই।

অ্যালার্জি : কারও কারও ক্ষেত্রে টমেটো খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে অ্যালার্জির লক্ষণ হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। এতে চুলকানি, গাঁটে ব্যথা, ফোলা ভাব বা এমনকি অ্যানাফিল্যাক্সিসও দেখা দিতে পারে। আপনার নিজের বা আপনার পরিচিত যদি কারও টমেটোতে অ্যালার্জি থাকে, তবে তা এড়িয়ে যাবেন। সেই সাথে টমেটো দিয়ে তৈরি যেকোনো খাবারও বাদ দিতে হবে।

আরও পড়ুন : শিশুর মোবাইল আসক্তি কমাতে করণীয়

ওষুধের সাথে প্রতিক্রিয়া : টমেটোতে এমন যৌগ রয়েছে, যা নির্দিষ্ট কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া তৈরি করতে পারে। রক্ত ​​​​জমাট বাঁধা বা ওয়ারফারিনের মতো রক্ত ​​​​পাতলা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, এমন ওষুদের সাথে টমেটো প্রতিক্রিয়া করতে পারে। টমেটোতে ভিটামিন কে থাকে, যা এ ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন তবে টমেটো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা