প্রতীকী ছবি
লাইফস্টাইল

তেলতেলে ভাব দূর করার উপায়

লাইফ স্টাইল ডেস্ক: প্রায় অনেকের কপাল ও নাকের দু’পাশে দিয়ে তেল গড়াচ্ছে এমনটা দেখা যায়। কিন্তু কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হতে চায় না।

আরও পড়ুন: ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত

এতে মেকআপ করলেও গলে যায়। ত্বক ক্লান্ত ও অনুজ্জ্বল দেখায়। এই পরিস্থিতিতে আপনাকে বদল আনতে হবে আপনার স্কিন কেয়ার রুটিনে। ম্যাটফিনিশ লুক পাওয়ার জন্য, স্কিন কেয়ারের উপর বেশি নজর দিন। মাত্র ৬টি বিষয়ের খেয়াল রাখলেই এই গরমে তৈলাক্ত ত্বক থেকে মুক্তি-

১) হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন: তৈলাক্ত ত্বকেরও দরকার ময়েশ্চারাইজার। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নেওয়া জরুরি। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হালকা এবং জেল বেস ময়েশ্চারাইজার। এতে আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত লাগবে না এবং ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

২) সঙ্গে রাখুন টিস্যু পেপার: নাকের দু’পাশ দিয়ে যখনই তেল বেরোবে তখন মুখের উপর টিস্যু চেপে ধরুন। তবে ঘষবে না। শুধু ত্বকের উপর কাগজের টিস্যু চেপে ধরুন। কাগজ আপনার মুখের তেল শুষে নেবে। একই কাজ করবেন যখন কপাল দিয়েও তেল বেরোবে। ওপেন পোরসের সমস্যা থাকলে, সেখান দিয়ে বেশি সিবাম নির্গত হয়। টিস্যুর সাহায্যে আপনি এই সিবাম পরিষ্কার করে নিতে পারবেন।

আরও পড়ুন: কাউকে জিতিয়ে দেওয়া ইসির দায়িত্ব নয়

৩) মিসেলার ওয়াটারের সাহায্য নিন: রূপচর্চার দুনিয়ায় মিসেলার ওয়াটার ব্যাপক জনপ্রিয়। এই মিসেলার ওয়াটার তুলোর বলে নিয়ে মুখে ভাল করে বুলিয়ে নিন। এই উপাদানটি আপনার ত্বক থেকে যাবতীয় ধুলোবালি ময়লা পরিষ্কার করে দেবে। এমনকী সিবামও পরিষ্কার করে দেয় মিসেলার ওয়াটার। এতে আপনি ম্যাট ফিনিশ লুক ফিরে পেতে পারেন।

৪) সানস্ক্রিন ছাড়া চলবে না: ত্বকের যত্ন নিতে গেলে সানস্ক্রিনের সঙ্গে বন্ধু পাতাতেই হবে। সানস্ক্রিন হল এমন একটি উপাদান, যা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করবে। রোদে বেরোনোর ১৫-৩০ মিনিট আগে সানস্ক্রিন মাখুন। আর যদি দীর্ঘক্ষণ সূর্যালোকে থাকতে হয়, তাহলে প্রতি ২ ঘণ্টা অন্তর সানস্ক্রিন ব্যবহার করুন।

৫) ঘন ঘন মুখ ধোবেন না: অনেকের মধ্যে প্রবণতা থাকে, বার বার মুখ ধোয়ার। ঘন ঘন ফেসওয়াশ ব্যবহার করলেই যে ত্বক ভাল থাকবে, এমন কোনও কথা নেই। বরং, ফেসওয়াশ করলে ত্বকের প্রাকৃতিক তেলও নষ্ট হয়ে যায়। তাই দিনে দু’বার মুখ পরিষ্কার করাই যথেষ্ট। মুখ ধুতে আপনি কোনও হালকা ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করুন।

৬) এক্সফোলিয়েট বেশি নয়: সপ্তাহে দু’বারের বেশি ত্বক এক্সফোলিয়েট করবেন না। স্ক্রাবার ব্যবহার করলেও ত্বকের উপর খুব বেশি চাপ দেবেন না। স্ক্রাবার নিয়ে হালকা হাতে মুখের উপর ঘষে নিন। এতেই ত্বকের উপর জমে থাকা সমস্ত মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে। সূত্র- টিভি৯ বাংলা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা