প্রতীকী ছবি
লাইফস্টাইল

স্বচ্ছ মুখ পেতে ভরসা রাখুন ১০ টোটকায়

লাইফস্টাইল ডেস্ক: আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না অনেকে। সুন্দর ত্বক পেতে কার না মন চায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি।

আরও পড়ুন: গরমে ভ্রমণের সময় করণীয়

এদিকে জাপানিদের চুল এবং ত্বক কিন্তু বেশ ঈর্ষণীয়। অনেকেই আবার বাজারজাত প্রসাধনী না কিনে তাদের মতো ঘরোয়া টোটকা ব্যবহার করেন। কিন্তু এত কিছু করেও জাপানিদের মতো স্বচ্ছ ত্বকের অধিকারী হতে পারছেন না। কোথায় ভুল হচ্ছে বলুন তো? ত্বকচর্চা বিশেষজ্ঞদের মতে, ত্বকচর্চার বিষয়ে জাপানিরা অনেক বেশি সচেতন। পদ্ধতিগত তফাত তো আছেই। তাই প্রায় একই ধরনের জিনিস ব্যবহার করেও তাদের মতো সমস্যাহীন ত্বক অধরাই থেকে যায়।

জাপানি পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে কোন ১০টি পদ্ধতি মেনে চলবেন?

আরও পড়ুন: অতি গরমে দরকার ইলেকট্রলাইট পানি

১) জাপানিরা ‘ডাবল ক্লিনজিং’ পদ্ধতিতে বিশ্বাস করে। প্রথমে ত্বকের যাবতীয় ধুলো, ময়লা, মেকআপ সরাতে অয়েল বেস্‌ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তার পর মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

২) এর পর ত্বক থেকে মৃত কোষ সরিয়ে ফেলতে এক্সফোলিয়েট করুন।

৩) এ বার ত্বকের পিএইচের ভারসাম্য ঠিক রাখতে টোনার ব্যবহার করুন।

৪) এর পর সাধারণত ময়েশ্চারাইজার ব্যবহার করার কথা। কিন্তু জাপানি পদ্ধতিতে এরপর ত্বকের ধরন অনুযায়ী এসেন্স ব্যবহার করা হয়। যা ত্বককে ভিতর থেকে আর্দ্র করে তোলে।

৫) এরপর মুখে যদি কালো ছোপ, ব্রণ বা বলিরেখার সমস্যা থাকে, তা হলে সেই সমস্যা বুঝে সেই অনুযায়ী নির্দিষ্ট সিরাম ব্যবহার করুন।

৬) ত্বককে আর্দ্রতা বজায় রাখতে জাপানিরা শিট মাস্ক ব্যবহার করেন।

৭) এরপর চোখের তলায় যদি কালচে ছোপ থাকে, সে ক্ষেত্রে আই ক্রিম লাগাতে পারেন।

৮) একেবারে শেষে ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করুন ময়েশ্চারাইজার।

৯) এর সঙ্গে শুধু দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে।

১০) রাতে শুতে যাওয়ার আগে, চাইলে নাইট ক্রিম মাখতেই পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা