ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ইউরিক অ্যাসিড বাড়ায় যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক : জীবনযাত্রার কারণে ইউরিক অ্যাসিডের সমস্যায় জর্জরিত হচ্ছেন মানুষ। যেসব খাবারে পিউরিন বেশি, এগুলোর মাধ্যমে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়। কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড পরিশোধন করতে পারে না। ফলে তা স্ফটিক আকারে গাঁটে গাঁটে জমে ব্যথা শুরু হয়। এছাড়াও অতিরিক্ত ইউরিক অ্যাসিডের কারণে বিবিধ স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি দেখা দেয়।

আরও পড়ুন :

তাই খাবারে নিয়ন্ত্রণ এনে পিউরিন কমানো জরুরি। শরীর হজমে সক্ষম হলে পিউরিন বাইরে নির্গত হয়। পাচনতন্ত্র সম্পূর্ণরূপে পিউরিন প্রক্রিয়া করতে সক্ষম না হলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। তা বিবিধ সমস্যা তৈরি করে।

যেমন-

(১) ডায়াবেটিসের ঝুঁকি :

অত্যাধিক পিউরিন গ্রহণের ফলে হাইপারুরিসেমিয়া হতে পারে। এটি এমন একটি অবস্থা, যখন রক্তের প্রবাহে খুব বেশি ইউরিক অ্যাসিড থাকে। শরীরে উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

(২) কিডনিতে সমস্যা :

শরীরে অত্যাধিক পিউরিন ইউরিক অ্যাসিডকে স্ফটিক ও শক্ত করে তোলে। ফলে কিডনিতে পাথর জমে। কিডনিতে পাথরের বেদনাদায়ক হতে পারে। এর অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

(৩) বাত ও গাঁটে ব্যথা :

গেঁটে বাত হলো একটি নির্দিষ্ট ধরনের বাত যা ইউরিক অ্যাসিড স্ফটিক আকারে জমা হওয়ার কারণে ঘটে। প্রায়শই শরীরের গাঁটের চারপাশে যেমন কনুই, হাঁটু বা হাতের গাঁচগুলোতে জমা হতে থাকে ইউরিক অ্যাসিড। এতে গাঁট ফুলে যায়। এমনকি হাড় বেঁকে যেতে পারে।

আরও পড়ুন :

পিউরিনযুক্ত খাবার বন্ধ করুন-

(১) রেড মিট : মাংস কম খাওয়া দরকার। বিশেষ করে রেড মিট এড়িয়ে চলুন। মুরগির লিভার পুষ্টির একটি ভালো উৎস। কিন্তু এটি উচ্চ পিউরিনযুক্ত। উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে মাংস এড়ান।

(২) অ্যালকোহল : বিভিন্ন ধরনের অ্যালকোহলে পিউরিনের মাত্রা পরিবর্তিত হয়। বিশেষ করে বিয়ারে পিউরিন বেশি থাকে। নিয়মিত খাওয়া হলে তা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়।

(৩) সামুদ্রিক খাবার : সামুদ্রিক খাবার ও কিছু মাছে সর্বোচ্চ মাত্রায় পিউরিন থাকে। তাই এগুলো খাওয়া বন্ধ করুন।

(৪) মিষ্টি : অতিরিক্ত চিনি বাড়ায় ইউরিক অ্যাসিড। এটি স্ফটিক বৃদ্ধির কারণ। তা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখলে মিষ্টি এড়িয়ে চলাই শ্রেয়।


ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে যা খাবেন-

গাউট বা অন্যান্য পিউরিন সম্পর্কিত স্বাস্থ্য জটিলতায় ভুগলে আপনার ডাক্তার কম পিউরিন ডায়েটের পরামর্শ দিতে পারেন।

যেসব খাবারে পিউরিনের পরিমাণ কমে :

লেবু, কমলা, ডালিম, আপেল ও চেরি ইত্যাদি খেলে ইউরিক অ্যাসিড কমে। সবুজ শাকসবজি (ফুলকপি, পালং শাক, মাশরুম এবং সবুজ মটর ছাড়া) কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান। এছাড়া পানি পান বাড়ান, মেথি খান। পাশাপাশি তিসির বীজও খেতে পারেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা