ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মৃত্যুর দিকে ঠেলে দেয় যেসব রোগ

লাইফস্টাইল ডেস্ক : এমন অনেক রোগ আছে, যেগুলো সহজে ধরা পড়ে না। এসব রোগ কেবল প্রকট আকার ধারণ করলেই লক্ষণ প্রকাশ পায়। লক্ষণ দেখে তাৎক্ষণিক চিকিৎসা না করলে গুরুতর আকার ধারণ করতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের জাহাজে অজানা রোগ

তাই এই নীরব ঘাতক রোগগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত।

(১) উচ্চরক্তচাপ : উচ্চরক্তচাপকে হাইপারটেনশনও বলা হয়। এই সমস্যা সহজে ধরা যায় না বলে চিকিৎসকরা একে নীরব ঘাতক বলে থাকেন।দীর্ঘদিন ধরে কোনো বাহ্যিক লক্ষণ ছাড়াই উচ্চরক্তচাপে ভোগেন অনেকে। উচ্চরক্তচাপের কারণে রক্তনালি ব্লক হয়ে শরীরে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। ব্লাড প্রেশারের চিকিৎসা না হলে হার্টঅ্যাটাক এবং স্ট্রোকসহ আরও নানা গুরুতর রোগের ঝুঁকি বাড়ে। তাই নিজেকে সুস্থ রাখতে নিয়মিত চিকিৎসা করা দরকার। হাইপ্রেশার না থাকলেও মাঝে মাঝে প্রেশার মাপান।

আরও পড়ুন : উৎক্ষেপণের অপেক্ষায় বিশ্বের প্রথম থ্রিডি রকেট

(২) উচ্চ কোলেস্টেরল : উচ্চ কোলেস্টেরলও নীরব ঘাতক হিসেবে পরিচিত। এ ক্ষেত্রেও সহজে কোনো উপসর্গ দেখা দেয় না। কেবল রোগীর অবস্থা মারাত্মক পর্যায়ে গেলেই লক্ষণ দেখা দিতে শুরু করে। এ অবস্থায় রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যায়। বাড়তি কোলেস্টেরল রক্ত চলাচলে বাধা দেয়। ফলে হার্টসংক্রান্ত নানা জটিলতা দেখা দিতে পারে।

(৩) ডায়াবেটিস : ডায়াবেটিস হলো রক্তে খুব বেশি গ্লুকোজ বা ব্লাড সুগার থাকা। অগ্ন্যাশয় পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন বন্ধ করে দিলে ডায়াবেটিস হয়। তাই ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়। সাধারণত ডায়াবেটিস প্রথম অবস্থাতে টের পাওয়া যায় না। মারাত্মক পর্যায়ে পৌঁছলে এই রোগের লক্ষণ দেখা দিতে শুরু করে। এটিনিঃশব্দে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। তাই ডায়াবেটিসও একটি নীরব ঘাতক রোগ।

আরও পড়ুন : ইনফ্লুয়েঞ্জায় প্রথম মৃত্যু দেখল ভারত

(৪) ক্যানসার : স্তন ক্যানসার, সার্ভিক্যাল ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসার, ডিম্বাশয়ের ক্যানসার এবং ফুসফুসের ক্যানসারসহ বেশিরভাগ ক্যানসারই মারাত্মক পর্যায়ে পৌঁছলে ধরা পড়ে। তাই এটিও নীরব ঘাতক।

(৫) ফ্যাটি লিভার : এই রোগ দুই ধরনের হতে পারে। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যাকে অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিসও বলা হয়। ফ্যাটি লিভারও সহজে ধরা পড়ে না। তাই এটি নীরব ঘাতক রোগ।

আরও পড়ুন : অস্কারের সেরা গান ‘নাটু নাটু’

(৬) অস্টিওপোরোসিস : অস্টিওপোরোসিস এমন এক ধরনের হাড়ের রোগ, যা সহজে টের পাওয়া যায় না। ফলে রোগী আক্রান্ত হলেও বুঝতেই পারেন না। এই রোগে হাড় দুর্বল হয়ে চিড় ধরতে শুরু করে। হাড় ক্ষয় হওয়ায় যে কোনো সময় ফ্র্যাকচারের সম্ভাবনা থেকে যায়। এমনকি সামান্য ঝটকানিতেই হাড় ভেঙে যেতে পারে। এই কারণে একে নীরব ঘাতক বলা হয়।

(৭) স্লিপ অ্যাপনিয়া : এটি এক প্রকার গুরুতর ঘুমের ব্যাধি। আক্রান্ত ব্যক্তির নাক ডাকার সমস্যা থাকবেই। আক্রান্ত ব্যক্তির ঘুমের সময় শ্বাসনালি সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। এই রোগে ব্যক্তির ঘুমের মধ্যেই অকাল মৃত্যু হতে পারে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগীদের ঘুমের মধ্যেই স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। তাই এই রোগ নীরব ঘাতক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা