লাইফস্টাইল

রাতে যেসব খাবার খাবেন না

লাইফস্টাইল ডেস্ক : এমন কিছু খাবার আছে যেগুলো রাতে ঘুমাতে যাওয়া আগে খাওয়া উচিত নয়। এতে ঘুমের ব্যাঘাতসহ স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে।

আরও পড়ুন : গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

এসব খাবার হলো-

(১) কার্ব ও সুগার :

রাতে শোয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খেতে যাবেন না। এসব খাবার খেলে রক্তে সুগার মান বাড়ে। তবে কিছুক্ষণ পরই সুগার মান নেমে আবার ক্ষুধা লেগে যায়। এতে ঘুম নষ্ট হয়। মিষ্টি জাতীয় খাবার দাঁত ও মাড়িরও ক্ষতি করে। এছাড়া ফ্যাটযুক্ত কোনো খাবার বা অতিরিক্ত কার্বোহাইড্রেট ঘুম আসার পক্ষে বাধার কারণ হতে পারে।

আরও পড়ুন : একুশ অনুপ্রেরণার অবিরাম উৎস

(২) কফি :

কফি ঘুম কমায়। ক্যাফেইন শরীরে কয়েকঘণ্টা থাকে। তাই বিকালে বা ঘুমানোর আগেকফি পানে বিরত থাকা থাকুন। কফির বদলে দুধ খেতে পারেন।

(৩) অ্যালকোহল :

নিদ্রাচক্রে বিশৃঙ্খল সৃষ্টি করে অ্যালকোহল। এছাড়া এটি শরীরের জন্যেও ক্ষতিকর। শোয়ার আগে মদ্যপান করলে ঘুম নষ্ট হয়।

আরও পড়ুন : সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

(৪) বেশি পানি পান :

ঘুমানোর আগে বেশি পানি পান করলে রাতে বারবার প্রস্রাব হয়। তাই দু’তিন ঘণ্টা পরপর প্রস্রাব করতে উঠতে হয়। ফলে ঘুমে ব্যাঘাত ঘটে। দিনে প্রচুর পানি পান করুন যাতে শরীরে পানিশূন্যতা না হয়।

(৫) কমলার রস :

শোয়ার আগে কমলার রস পান করলে এর অম্লধর্মী মিষ্টি ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে।

আরও পড়ুন : ক্রাশকে আকৃষ্ট করার ১০ কৌশল

(৬) সোডা :

সোডা পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে প্রচুর সুগার থাকায় রাত জাগরণের কারণ হতে পারে।

(৭) ঝাল মসলাদার খাবার :

ঝাললঙ্কা খেলে রাতে সহজে ঘুম হবে না। শোয়ার আগে ঝাল মসলাদার খাবার খাওয়া উচিত নয়। এটি ঘুমের ব্যাঘাত ঘটায়। মসলাতে থাকা এন্টিঅক্সিডেন্ট যা বিপাক প্রক্রিয়াকে উজ্জীবিত করে। ফলে ঘুম হয় না।

আরও পড়ুন : বসন্তের শাড়ি ও সাজ

(৮) মূত্ররেচক খাদ্য :

গাজর, শসা, তরমুজ, বাঙ্গি স্বাস্থ্যকর খাবার হলেও ঘুমের আগে নয়। এসব খেলে প্রস্রাব বেশি হবে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা