ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ওজন কমানোর কৌশল

সান নিউজ ডেস্ক: ওজন কমানো একটি কঠিন কাজ। ফলে ওজন কমাতে গিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েন।যদিও ওজন কমাতে শারীরিক কসরত ও পুষ্টিকর খাবার খাওয়ার বিকল্প নেই।

আরও পড়ুন: বিশ্ব প্রতিবন্ধী দিবস

ওজন কমানোর উপায় সমূহ:

১. ধীরে ধীরে খান: এটি ওজন কমানোর ক্ষেত্রে দারুন কার্যকরী এক উপায়। খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে তা হজম হয় ভালো, এছাড়া কম খাবারেই আপনি পূর্ণ বোধ করবেন।

বিজ্ঞান এই সত্যকে সমর্থন করে, দ্রুত খেলে খাবার বেশি খাওয়া হয়। কারণ খাওয়া শুরু করার বেশ কিছুক্ষণ পর মস্তিষ্ক পেট ভরার সংকেত দেয়। তাই আপনি যদি ১৫-২০ মিনিট ধরে ধীরে ধীরে খাবার খান তাহলে খাওয়া কম হবে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

২. শুধু খাবারেই মনোযোগ দিন: বেশিরভাগ মানুষই এখন খাওয়ার সময় ইলেকট্রনিক্স স্ক্রিনে চোখ রাখেন। এতে খাবারে কম, অন্যদিকে বেশি নজর থাকে। এক্ষেত্রে খাওয়া বেশি হয়ে যায়। ফলে ওজনও বাড়তে শুরু করে।

৩. প্রোটিনজাতীয় খাবার বেশি খান: ডিম, মুরগির মাংস, টকদই ইত্যাতি প্রোটিনজাতয়ি খাবার বেশি রাখুন পাতে। প্রোটিন দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে। এতে বারবার খাওয়ার প্রবণতা কমে।

আরও পড়ুন: পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

৪. ফাইবারজাতীয় খাবার খেতে হবে: প্রোটিনের পাশাপাশি খাদ্যতালিকায় রাখতে হবে ফাইবারজাতীয় খাবার। বারবার খাওয়ার লোভ কমাতে এ ধরনের খাবার বিশেষ উপকারী।

৫. অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন: বাইরের ভাজাপোড়া খাবার কিংবা ফাস্টফুড এড়িয়ে চলুন ওজন কমাতে চাইলে। জাঙ্কফুড খাওয়ার অভ্যাস থাকলে আপনি কখনো ওজন কমাতে পারবেন না। এর বদলে গাজর, শসা ও বিটরুট রাখুন খাদ্যতালিকায়। এর পাশাপাশি খাবারে প্রচুর সবুজ শাক-সবজি ও সালাদ খান।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১২০

৬. চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন: চিনিযুক্ত জুস থেকে শুরু করে বিভিন্ন পানীয় বা সোডা এড়িয়ে চলুন। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর বদলে লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি পান করুন।

৭. খাবারের ২০ মিনিট আগে ২ গ্লাস পানি পান করুন: খাবার খাওয়ার আগে অন্তত এক বা দুই গ্লাস পানি পান করাও হতে পারে স্বাস্থ্যকর এক অভ্যাস। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। অতিরিক্ত খাওয়া রোধ করার এক কৌশল এটি।

আরও পড়ুন: দরিদ্র দেশগুলোর ঋণ বেড়েছে

৮. নিয়মিত ঘুম জরুরি: কর্মব্যস্ত জীবনে এখন সবাই ব্যস্ত নানা কাজে। অনেকেরই রাত জাগার অভ্যাস আছে। কাজের ক্ষেত্রে তো বটেই, অনেকে আবার ইচ্ছে করেই রাত জাগেন।

এই অভ্যাস কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। নিয়মিত গভীর ঘুম না হলে ওজনও সহজে কমবে না। এজন্য ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমান ও রাতে দ্রুত ঘুমানোর অভ্যাস করুন। শরীরের বাড়তি মেদ-ওজন সৌন্দর্য অনেকটাই ম্লান করে দেয়! বর্তমানে স্থূলতার সমস্যায় ভুগছেন নারী-পুরুষ’সহ শিশুরাও। যদিও ওজন কমাতে শারীরিক কসরত ও পুষ্টিকর খাবার খাওয়ার বিকল্প নেই।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা