ছবি: প্রতীকী
লাইফস্টাইল

ফর্সা ত্বক পাওয়ার উপায়

সান নিউজ ডেস্ক: আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না অনেকে। সুন্দর ত্বক পেতে কার না মন চায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি।

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে বিয়ে করা উচিত!

একই সঙ্গে ত্বক ফর্সা হোক, এই আকাঙ্ক্ষা প্রায় সবারই। এই ফর্সা মানে ম্লানভাব না থাকা, ত্বক সতেজ ও উজ্জ্বল থাকা। বাইরে বের হলেই রোদ, ধুলোবালি, দূষণ ইত্যাদির কারণে ত্বক হয়ে পড়ে আরও নিষ্প্রাণ। স্বাভাবিকভাবেই ত্বক হয়ে যায় মলিন। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে চাইলে নিতে হবে সঠিক যত্ন।

ত্বক ফর্সা করার জন্য কেবল বাইরে থেকে যত্ন নেওয়া যথেষ্ট নয়। সেইসঙ্গে যত্ন নিতে হবে ভেতর থেকেও। খেতে হবে ত্বকের জন্য উপকারী সব খাবার। চলতে হবে রুটিন মেনে। একটি স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। সেইসঙ্গে ভালো থাকবে ত্বকও।

চাইলে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিতে পারবেন। চকচকে ও সতেজ ত্বক পেতে কী কী করবেন জেনে নিন-

আরও পড়ুন: স্ট্রবেরির উপকারিতা

১. প্রচুর পানি পান করুন: সুস্থ ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে আপনাকে করতে হবে সহজ একটি কাজ। খেতে হবে পর্যাপ্ত পানি। প্রতিদিন অন্তত আট-দশ গ্লাস পানি পান করুন। এতে আপনার শরীরের সব দূষিত পদার্থ বের হয়ে আসবে। সেইসঙ্গে শরীরের কোষগুলোও পানি পাবে। ফলে আপনার ত্বক হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল।

২. নিয়মিত শরীরচর্চা করুন: নিয়মিত শরীরচর্চা করলে তা কেবল আপনাকে সুস্থই রাখে না, ত্বকের রংও করে উজ্জ্বল। যেকোনো ধরনের শরীরচর্চা করলেই সুফল পাবেন। শরীরচর্চার ফলে ত্বকের উপরিভাগের সূক্ষ্মাতিসূক্ষ্ম রক্তজালকগুলো চওড়া হয়ে যায়। যে কারণে ত্বকের উপরিতলে রক্তসংবহন বেশি হয় এবং ত্বকে পুষ্টি পৌঁছায়। এতে ত্বক দ্রুতই ফর্সা হয়ে ওঠে।

৩. ত্বকের যত্ন নিন: ত্বকের যত্ন নিন সঠিক পদ্ধতিতে। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এর নিয়ম তো মেনে চলবেই, সেইসঙ্গে ব্যবহার করবেন সানস্ক্রিনও। রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন নাইট ক্রিম। সপ্তাহে একদিন ফেসপ্যাক ও স্ক্র্যাব ব্যবহারের জন্য রাখুন। এতে আপনার ত্বক দ্রুতই ফর্সা হয়ে উঠবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা