বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার টিপস
লাইফস্টাইল

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার টিপস

সান নিউজ ডেস্ক : কখনও মেঘ কখনও বৃষ্টির এমন ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। একটু স্বস্তি পেতে খুঁজেন শরবতের গ্লাস, পানির বোতল কিংবা শসার টুকরো। এ সময় ফ্যান, পাখা ও এয়ার কন্ডিশনের বাতাস এনে দেয় প্রশান্তি। কিন্তু এমন গরমেও বিদ্যুৎ ব্যবহারে হতে হবে সাশ্রয়ী।

আরও পড়ুন: লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুৎ উৎপাদনের জটিল প্রভাব পড়েছে আমাদের দেশেও। বিদ্যুৎ- ঘাটতি মোকাবিলায় এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। তাই বিদ্যুৎ ব্যবহারে যেমন মিতব্যয়ী হতে হবে তেমনই কিভাবে বিদ্যুৎ কম ব্যবহার করেও গরমে আরামে থাকবেন জেনে নিন।

১. বাড়ি তৈরির সময় কিছু বিষয় লক্ষ রাখতে হবে। পশ্চিম দিকে রান্নাঘর, আর দক্ষিণ দিকে শোবার ঘর রাখার চেষ্টা করবেন। এতে আলো-বাতাস বেশি ঢোকে। যার জন্য বাতি ও পাখার ব্যবহার সীমিত করা সম্ভব হয়।

২. বাড়ির জানালাগুলোতে রঙিন কাচ ব্যবহার না করে স্বচ্ছ কাচ লাগালে প্রাকৃতিকভাবে বেশি আলো পাবেন। দিনের বেলা রান্নাঘর ও বাথরুমে পর্যাপ্ত আলো থাকা সত্ত্বেও বাতি জ্বালানোর অভ্যাস বর্জন করুন।

৩. গরমে অনেকেই নিয়মিত এসি ব্যবহার করে থাকেন। নিয়মিত এসি সার্ভিসিং করিয়ে তাপমাত্রাও নির্ধারণ করে নিবেন। ঘুমানোর আগে টাইমার সেট করে রাখুন।

৪. একটি কম্পিউটার ২৪ ঘণ্টা চললে তা একটি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজের চেয়ে বেশি শক্তি গ্রহণ করে। তাই জরুরি প্রয়োজন ছাড়া এটি ব্যবহার না করার শ্রেয়। কম্পিউটার যদি অন রাখতেই হয় তবে মনিটর বন্ধ করে রাখুন। কারণ, মনিটর একাই সিস্টেমের ৫০ শতাংশের বেশি বিদ্যুৎ ব্যবহার করে।

আরও পড়ুন: কোন কোন এলাকায় লোডশেডিং

৫. সোলার লাইট বা সৌরবাতি ব্যবহার করার অভ্যাস গড়ুন। এতে বিদ্যুৎ কম ব্যবহার করতে পারবেন।

৬. কাপড় ময়লা হলেই ওয়াশিংমেশিনে না দিয়ে বরং ধুয়ে ফেলুন। এরপর বাইরে রোদে দিয়ে শুকিয়ে নিবেন। এর ফলে বিদ্যুতের ব্যবহার কমবে।

৭. ব্লেন্ডার, এগ বিটার, ফুড প্রসেসর, টোস্টার, স্যান্ডুইচ মেশিন, জুসার ইত্যাদির ব্যবহার কমান। নিজের হাতে কাজগুলো করুন। এতে কায়িক পরিশ্রম হবে, শরীরও সুস্থ থাকবে। কারণ শরীর না খাটালে বা পরিশ্রম না করলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এতে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রকম ক্যানসার হতে পারে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা