লাইফস্টাইল

জামের যত উপকারিতা

সান নিউজ ডেস্ক: জাম ছোট-বড় সবার কাছে সমান প্রিয়। অন্য সব মৌসুমি ফলের তুলনায় জামের স্থায়ীকাল কম। একটি গ্রীষ্মকালীন ফল। স্বাদে কোনটি মিষ্টি আবার কোনটি টক-মিষ্টি। এর পুষ্টিগুণ অনেক। ফলটি চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের সর্বত্র কম-বেশি পাওয়া যায়। চলুন জেনে নেই জাম খাওয়ার কিছু উপকারিতা-

আরও পড়ুন: লিচুর পায়েস

১. ত্বকের সমস্যা দূর করে: নিয়মিত জাম খেলে ত্বকের অনেক সমস্যা দূর হয়। এটি ত্বক টান টান করতে সাহায্য করে। এ ছাড়া এটি ত্বকের ব্রণ, ব্ল্যাকহেডস ইত্যাদির সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

২. ভিটামিন সি: জামে আছে প্রচুর ভিটামিন সি। এটি ভিটামিন সি অভাবজনিত কারণে রোগবালাই প্রতিরোধসহ ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে। এ ছাড়া মুখের দুর্গন্ধ রোধ, দাঁত মজবুত, মাঢ়ি শক্ত এবং মাঢ়ির ক্ষয়রোধেও জাম উপকারী।

৩. রক্তস্বল্পতা দূর করে: জামে থাকা পানি, লবণ ও পটাসিয়ামের মতো উপাদান গরমে শরীর ঠাণ্ডা এবং শারীরিক দুর্বলতাকে দূর করতে ভূমিকা রাখে। জামে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্তস্বল্পতা দূর করে।

আরও পড়ুন: সিঙ্গারা তৈরির রেসিপি

৪. হজমশক্তির সমস্যায়: অনেকেই হজমজনিত নানা সমস্যায় ভুগে থাকেন। হজমের সমস্যার বিপরীতে জাম অনেক উপকারী ফল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, জাম হজমশক্তি দ্রুত বাড়াতে সাহায্য। ডায়েটারি ফাইবারের অন্যতম কার্যকরী উৎস হওয়ার কারণে এটি নিয়মিত খাওয়ার ফলে হজমশক্তি বাড়ে ও হজমসংক্রান্ত নানা সমস্যা দূর করে। এ ছাড়া এটি লিভারকে ভালো রাখতেও কার্যকরী।

৫. হৃদযন্ত্রের উপকারী: জামে ফসফরাস ও পটাশিয়ামজাতীয় খনিজ থাকার কারণে এটি হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। একারণে জামের মৌসুমে নিয়মিত এটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারে: জাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এ ফলটিতে থাকা ভিটামিন বি১, বি২, বি৩, বি৬ ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক উপকারী। এ ছাড়া জামের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি শরীরের ভেতরের এবং বাইরের সংক্রমণকেও প্রতিরোধ করে।

আরও পড়ুন: লিচুর যত উপকারিতা

৭. দাঁতের ও হাড়ের জন্য উপকারী: দাঁতকে মজবুত করতে অনেক উপকারী হিসেবে কাজ করে জাম। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও আয়রন থাকার কারণে এটি দাঁত ও হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। আরও ভালো ফল পেতে দুধের সঙ্গে জামের গুঁড়া মিশিয়ে খেতে পারেন।

৮. ডায়াবেটিস নিয়ন্ত্রণে: জামে কম গ্লাইসেমিক সূচক থাকার কারণে এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। এ ছাড়া ডায়াবেটিস রোগীদের ঘন ঘন তৃষ্ণা ও প্রস্রাব এবং দুর্বলতা সমস্য কমাতেও অনেক উপকারী ফল এটি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা