লাইফস্টাইল

মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট

সান নিউজ ডেস্ক: রসনা বিলাসী বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। এতো মুখরোচক এই খাবারটি কিন্তু তৈরি করাও অত্যন্ত সহজ। দেখে নিন কিভাবে তৈরি করবেন রুই মাছের মুড়িঘণ্ট।

উপকরণ

১. রুই মাছের মাথা ১টি ও মাছ ২ টুকরো
২. পেঁয়াজ কুঁচি ১ কাপ
৩. গরম মসলা ও তেজপাতা ১টি
৪. এলাচ ২টি ও দারুচিনি ১ টুকরো
৫. কাঁচা মরিচ ২টি
৬. মুগ ডাল ১/৪ কাপ
৭. পোলাও চাল ২-৩ টেবিল চামচ
৮. আদা বাটা ১ টেবিল চামচ
৯. রসুন বাটা আধা টেবিল চামচ
১০. হলুদ ১ চা চামচ
১১. লবণ পরিমানমতো
১২. মরিচ গুঁড়া ১ চা চামচ
১৩. টালা জিরা গুঁড়া ১ চা চামচ
১৪. কুসুম গরম পানি পরিমাণমতো
১৫. আস্ত কাঁচা মরিচ ২টি
১৬. পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ
১৭. ধনেপাতা কুঁচি ১/৪ কাপ
১৮. তেল/ ঘি আধা কাপ

প্রণালী

১.মুড়ি ঘন্ট বানাবার আগে রুই মাছের মুড়ো ও অন্যান্য অংশ ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস ও নুন দিয়ে মেখে ১০ মিনিটের মতো রেখে দিতে হবে। (এতে করে মাছের আঁশটে গন্ধ চলে যাবে)।

২.চাল ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে ।

৩ . গ্যাসে ফ্রাইপেন বসিয়ে ২ চামচ তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে কাজু কিশমিশ এরমধ্যে দিয়ে অল্প ভেজে তুলে রাখতে হবে।

৪.এবার ঐ তেলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।

৫.এরপর আলু ভেজে তুলে নিতে হবে।

৬.এবার ঐ তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে গরম করতে হবে ।তেল খুব ভালো ভাবে গরম হয়ে গেলে ,রুই মাছের মুড়ো এবং বাকি টুকরোগুলি দিয়ে আলগা হাতে ভেজে একটি প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। (কড়া করে ভাজবেন না, তাতে মাছের স্বাদ এবং গুণ দুটি ই চলে যাবে)।

৭.ভেজে রাখা মুড়োটি খুন্তি দিয়ে ভেঙে রাখতে হবে।

৮.এবার ঐ তেলের মধ্যে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

৯. ঐ একই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভাজতে হবে।

১০.ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তাতে বাকি পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভাজতে হবে।

১১. পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরমধ্যে আদা, রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে ১ মিনিট ভাজতে হবে।

১২. এরপর এরমধ্যে ট্যমেটো ও পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নিয়ে ১-২ মিনিট কম আঁচে ঢেকে রাখতে হবে ।

১৩.২ মিনিট পর , ট্যমেটো গলে গেলে এতে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কম আঁচে মসলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল বেড়িয়ে আসে।

১৪.মসলা থেকে তেল বেড়িয়ে আসলে আগে থেকে ভেজে রাখা চাল আর আলু দিয়ে খুব করে মসলার সাথে কষিয়ে নিতে হবে।

১৫.এবার এরমধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

১৬.আলু এবং চাল যখন প্রায় সেদ্ধ হয়ে উঠবে তখন এতে ভেজে রাখা মাছের মুড়ো এবং অন্যন্য অংশ দিয়ে একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে।

১৭.এবার চাল যখন ফুটে উঠবে এবং আলু, মাছে, ভাতে বেশ একটা মাখোমাখো প্রেম দেখা যাবে তখন ভাজা পেঁয়াজ, কাজু, কিশমিশ, চিনি, ঘি, জায়ফল গুঁড়ো ছড়িয়ে শেষবারের মত নাড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে।

মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম তৈরি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা