লাইফস্টাইল

সুস্বাদু দই-মাংস

সান নিউজ ডেস্ক: গরম ভাত, পোলাও, নান বা পরোটার সাথে খেতে দারুণ দই-মাংস। খুব সহজ উপায়ে তৈরি করতে পারেন দই-মাংস রেসিপি। আসুনে জেনে নেই দই-মাংস রেসিপি...

যা যা লাগবে:

খাসির মাংস ১ কেজি,
টক দই ৫০০ গ্রাম,
পেঁয়াজকুচি ২ কাপ,
ধনেগুঁড়া ১ টেবিল-চামচ,
আধা ভাঙা গোলমরিচ ১ টেবিল-চামচ,
গোটা জিরা ১ চা-চামচ,
দারচিনি ২-৩ টুকরা,
বড় এলাচ ২-৩টা,
শুকনা মরিচ ৪-৫টা,
তেজপাতা ছোট ২টি,
আদাবাটা ১ টেবিল-চামচ,
রসুনবাটা ১ চা-চামচ,
লবণ ১ টেবিল-চামচ,
মরিচ গুঁড়া ১ চা-চামচ,
তেল ২ টেবিল-চামচ।

রান্না করার নিয়ম:

ওপরের উপকরণ দিয়ে মাংস মেখে রাখতে হবে সারা রাত। তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, জিরা আধা চা-চামচ, তেল গরম হলে পেঁয়াজ ও জিরা দিয়ে কষাতে হবে (প্রেসার কুকারে)। পেঁয়াজ বাদামি হলে মাখানো মাংস দিয়ে ভুনে প্রেসারে রান্না করতে হবে। ৬-৭টি সিটি উঠলে ঢাকনা খুলে নেড়ে নেড়ে রান্না করতে হবে। আন্দাজমতো ঝোল রেখে ১ টেবিল-চামচ চিনি দিয়ে নামাতে হবে। সাজিয়ে পরিবেশন। দই-মাংস পছন্দমতো ভাত, পোলাও, পরাটা, রুটি দিয়ে পরিবেশন করা যায়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা