সামান্থা রুথ প্রভু
লাইফস্টাইল

সামান্থার ফিট থাকার রহস্য

সান নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তুমুল জনপ্রিয় ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানের সঙ্গে নেচে প্রশংসা কুড়িয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

তার ‘ও আন্তাভা’ গানের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। নাচের সঙ্গে সঙ্গে সবাই তার শারীরিক গড়নেরও প্রশংসায় পঞ্চমুখ। সবারই জানার আগ্রহ সামান্থার এই আকর্ষণীয় ফিগারের রহস্য কী?

সামান্থার মেদহীন শারীরিক গড়নের রহস্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সামান্থা রুথ প্রভু প্রতিদিন পিনাট বাটার না খেয়ে ঘুমানই না।

মাখনে ক্যালোরি থাকে অনেকটা। এ কারণে ওজন কমাতে গেলে সবাই আগে মাখন খাদ্যতালিকা থেকে বাদ দেয়। তবে জানেন কি? মাখনে ক্যালোরি বেশি থাকলেও এটি শরীরে জন্য অনেক উপকারী।

বিশেষ করে বাদামের মাখন অর্থাৎ পিনাট বাটার। পুষ্টিবিদরা এজন্যই খাদ্যতালিকায় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পিনাট বাটার রাখার পরামর্শ দেন।

সামান্থা অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও বেশ সচেতন৷ ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নিজের ওয়ার্ক আউট সেশনের ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। সেসব ভিডিওতে ইয়োগাসহ একাধিক ভারী শরীরচর্চাও করতে দেখা যায় তাকে।

ফিটনেস ধরে রাখতে শুরু ব্যায়াম নয় বরং খাদ্যাভাসেও তিনি সচেতন। ডায়েট নিয়ে না কি খুবই খুঁতখুঁতে স্বভাবের সামান্থা। সুস্বাস্থ্য পেতে অভিনেত্রী ডায়েটে অবশ্যই রাখেন পিনাট বাটার। স্বাদের পাশাপাশি ওজন হ্রাসের জন্যও এই মাখন আদর্শ।

অনেকেই ভাবতে পারেন, মাখন খেয়েও কী ওজন কমানো যায়? পুষ্টিবিদদের মতে, প্রতিদিন দেড় চামচ করে পিনাট বাটার খেতে পারলেই কমতে পারে ওজন। তবে যে কোনো সময়ে নয়, একেবারে ঘুমাতে যাওয়ার আগে।

পিনাট বাটারে থাকে ট্রিপটোফান নামের উপাদান, যা ঘুমের মধ্যেই ক্যালোরি ঝরাতে সাহায্য করে। তবে চিনি ছাড়া হতে হবে অর্গ্যানিক পিনাট বাটার। তবেই মিলবে উপকার।

এ ছাড়াও কলার সঙ্গে পিনাট বাটার খেলে আরও ভালো ফল মেলে। কারণ কলায় থাকে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। যা ট্রিপটোফানের সঙ্গে মিশে আরও দ্রুত ওজন কমায়।

আরও পড়ুন: রাশমিকার ফিটনেস রহস্য

পিনাট বাটারে আরও থাকে ফাইবার ও প্রোটিন। ফাইবার সমৃদ্ধ যে কোনো খারাই পরিপাক ক্রিয়ার জন্য ভালো। এ কারণে পিনাট বাটার খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে।

এ ছাড়াও এতে থাকে উপকারী ভিটামিন। যা হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। পেশির শক্তি বৃদ্ধি করে। এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও দারুণ কার্যকর পিনাট বাটার।

শরীরচর্চার আগে দু’টি পাউরুটির ওপর পিনাট বাটার লাগিয়ে খেতেই পারেন। তা ছাড়াও ফ্রুট সালাদের সঙ্গে মিশিয়েও খেতে পারে এই মাখন। যারা ওজন কমাতে ওটস খান। তারাও ওটসের সঙ্গে পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন। এতে পুষ্টিও মিলবে আর স্বাদও পাবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা