লাইফস্টাইল

গাজরের হালুয়া

সান নিউজ ডেস্ক: হালুয়া কম বেশি সবাই পছন্দ করেন। বিভিন্ন উপকরণ দিয়েই হালুয়া তৈরি করা যায়। এমনকি সবজি দিয়েও তৈরি করা যায় হালুয়া। ঠিক যেমন গাজরের হালুয়া।

স্বাদে ও গন্ধে এই হালুয়া সবাইকেই মুগ্ধ করে। একবার খেলে মুখে লেগে থাকে সব সময়। জেনে নিন গাজরের হালুয়া তৈরির সবচেয়ে সহজ রেসিপি-

উপকরণ

১. ঘি ১/৩ কাপ ও ২ টেবিল চামচ
২. গাজর ১/৩ কাপ (সেদ্ধ করা)
৩. দারুচিনি ১টি
৪. তেজপাতা ২টি
৫. এলাচ ৩টি
৬. চিনি স্বাদমতো
৭. তরল দুধ- ১ কাপ

পদ্ধতি

প্রথমে চুলায় হালকা মাঝারি আঁচে ফ্রাইপ্যান বসিয়ে ১/৩ কাপ ঘি দিয়ে দিন। গরম মসলা সামান্য ভেজে সুজি দিয়ে দিন।

সুজি ভালো করে ভেজে নিন। এরপর প্যান নামিয়ে চিনি মিশিয়ে নিন। দুধ ও ১ কাপ পানি মিশিয়ে আবারও চুলায় দিয়ে দিন।

অনবরত নেড়ে পানি শুকিয়ে নিন। ঘন হয়ে গেলে ২ টেবিল চামচ ঘি ও সেদ্ধ করে রাখা গাজর কুচি দিয়ে দিন।

এরপর নাড়তে থাকুন ঘনঘন। প্যান থেকে উঠে আসতে শুরু করলে নামিয়ে নিন। তারপর ঘি ব্রাশ করা মোল্ডে ঢেলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া।

এরপর ঠান্ডা হলে বরফি আকারে কেটে পরিবেশন করুন। চাইলে একটি এয়ারটাইট বক্সে ফিজে ২-৩দিন সংরক্ষণ করতে পারেন এই হালুয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা