চিকেন
লাইফস্টাইল

চিকেন খাবসা তৈরির রেসিপি 

চিকেন খাবসা দেশেও জনপ্রিয়তা লাভ করেছে। তৈরি করা যায় সহজেই। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবে রাখতে পারেন এই খাবার। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
সয়াবিন তেল- ২/৩ কাপ।
মুরগি- ৩ কেজি
পোলাওর চাল- ১০০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ২/৩ কাপ
রসুনকুচি- ১২ কোয়া
টমেটো কুচি- ৬ টি
টমেটো বাটা- ২/৮ কাপ
গাজর মিহিকুচি- ২ কাপ
মুরগির স্টক- ৪ কাপ
কিসমিস- ২/১৬ কাপ
গরম মসলা- ২/৪ চা চামচ
সিরকা- ২/৪ চামচ
এলাচি গুঁড়া- ২/৮ চামচ
দারুচিনি গুঁড়া- ২/৪ চামচ
ফুড কালার/স্যাফরন- ২/৪ চামচ
জিরা গুঁড়া- ২/৪ চামচ
ধনিয়া গুঁড়া- ২/৪ চামচ
পাপরিকা পাউডার- ২ চামচ
লবঙ্গ- ৪ টা
সরিষাবাটা- ২ চা-চামচ
জায়ফল গুঁড়া- ২ চিমটি
কালো গোলমরিচ গুঁড়া- ২/৪ চামচ
লবণ স্বাদ অনুযায়ী।


প্রণালি:
সব উপকরণ বাটিতে আলাদা মিশিয়ে নিন। একটি ননস্টিক হাঁড়িতে ১/৪ কাপ তেল দিন। তেল গরম হলে এতে পেঁয়াজ এবং রসুনকুচি দিন। হালকা বাদামি রং ধরলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে ভাজতে থাকুন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিন টমেটোবাটা। এই মিশ্রণে এবার মশলার মিশ্রণটি ঢেলে দিন এবং সাথে দিন টমেটো কিউব ও সিরকা। মুরগি সেদ্ধ হয়ে গেলে সস থেকে তুলে নিন এবং একে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করুন বাদামি রং হওয়া পর্যন্ত। এখন এবার গ্রেভি সসের মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিন, সাথে গরম পানি দিন। চাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মুরগিগুলো বসিয়ে দিন, উপরে গরম মসলাগুঁড়া, গাজর কুচি, কিসমিস দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবশেন করুন ভিন্নস্বাদের এরাবিয়ান কাবসা বা খাবসা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা