চিকেন
লাইফস্টাইল

চিকেন ঝাল ফ্রাই তৈরির রেসিপি

সান নিউজ ডেস্কঃ মুরগি দিয়ে নানা পদের রান্না করা যায়। আমরা আজকে চিকেন ঝাল ফ্রাই রেসিপি নিয়ে এসেছি। চলুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন চিকেন ঝাল ফ্রাই রেসিপি-

উপকরণ

  • মুরগি- ২টি ( তিন কেজি )
  • পেঁয়াজ ৮-৯টি
  • আদা বাটা ৪ চা-চামচ
  • রসুন বাটা ২ চা-চামচ
  • মরিচের গুঁড়া -২ চা-চামচ
  • হলুদ পরিমান মত
  • তেল এক কাপ
  • এলাচ ৮টি
  • দারুচিনি ৬-৮ টুকরা
  • টমেটো সস-৪ টেবিল-চামচ
  • কাঁচা মরিচ- ৮-১০টি।
  • লবণ পরিমাণ মত

প্রস্তুত প্রণালী-

প্রথমে মুরগি পিস করে আলাদা করে ধুয়ে রাখুন৷ কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। লালচে ভাব হয়ে আসলে মুরগির টুকরাগুলো দিয়ে ভাজতে থাকুন সাথে লবণ দিয়ে দিন। আরও কিছুক্ষণ ভেজে এতে সব মশলা দিয়ে ঢেকে দিয়ে ১ মিনিট সেদ্ধ করুন। এরপর ১ কাপ পানি দিয়ে মৃদু আঁচে মুরগি সেদ্ধ করতে থাকুন। মোটামুটি পানি শুকিয়ে আসলে তাতে টমেটো সস ও কাঁচা মরিচ দিয়ে আরও ১৫ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন। অনেক সময় বাচ্চারা আলু ঝাল ফ্রাইয়ের সঙ্গে আলু খেতে পছন্দ করে। তাই আলুও দিতে পারেন। সে ক্ষেত্রে যখন টম্যাটো সস দেবেন তখন আলুগুলো টুকরা করে দিয়ে দিবেন। এখন এই ঝাল ফ্রাইয়ের ওপর ধনে পাতা দিয়ে দিন। এবার আপনিও চিকেন ফ্রাই পরিবেশন করতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা