লাইফস্টাইল

সম্পর্ক টিকিয়ে চারটি উপায়

লাইফস্টাইল ডেস্ক: প্রত্যেকের জীবনেই প্রেম আসে। আর সবাই চায় তার এই মধুর সম্পর্কটি জীবনের শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে। তবে অনেকের ক্ষেত্রেই তা সম্ভব হয় না। কারণ সবারই নিজস্ব অভ্যাসের গণ্ডি আছে। সেই অভ্যাসে সামান্য হলেও পরিবর্তন আসে জীবনে প্রেম এলে। একা থাকা আর কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকার মধ্যে কিছুটা হলেও ফারাক আছে।

নতুন সম্পর্ক তৈরি হলে দু’পক্ষকেই মানিয়ে নিতে হয় কিছু কিছু জিনিস। খবর রাখতে হয় একে অপরের পছন্দ-অপছন্দের বিষয়েও। সে কারণে বদল আসে কিছু অভ্যাসের। কিন্তু ছোটখাটো নানা জিনিসের সঙ্গে খাপ খাওয়ানোর মানসিকতা না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়।

তাই কখনো কখনো সম্পর্ক ধরে রাখতে কিছু অভ্যাসে সামান্য বদল আনার প্রয়োজন পড়ে। নতুন সম্পর্কে জড়ালে নিজের কোন অভ্যাসগুলোর রাশ টানা জরুরি সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। কোন কোন দিকে খেয়াল রাখলে প্রথম থেকেই সম্পর্কের ভিত মজবুত হবে তা জানা থাকা উচিত।

চলুন এবার জেনে নেয়া যাক সম্পর্ক ধরে রাখতে নিজের অভ্যাসের পরিবর্তন আনা দরকার-

একা ঘুরতে যাওয়া

অনেকেই একা ঘুরতে যেতে ভালোবাসেন। জীবনে নতুন মানুষ আসলে যে আপনার একা বেড়াতে যাওয়ার অভ্যেস বন্ধ হয়ে যাবে, তা নয়। তবে একা ঘুরতে যাওয়ার পাশাপাশি দু’জন বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার অভ্যাসটাও করে ফেলুন। এর ফলে আপনারা একে অপরকে জেনে নিতে পারবেন, পছন্দ-অপছন্দগুলো মনের লিস্টে লিখে নিতে পারবেন।

ব্যক্তিগত সময় ভাগ করে নিন সঙ্গীর সঙ্গে

মাঝে মধ্যে সম্পূর্ণ একা সময় কাটাতে চাওয়াটা দোষের নয়। সম্পর্কে থেকেও সেই সময় বার করে নেয়া যায়। কিন্তু এই একা সময় কাটানোর ইচ্ছেটা যদি অভ্যাসে পরিণত হয়, তবে সম্পর্কে জড়ালে অবশ্যই তা বদলাতে হবে।

সারাক্ষণই একা থাকতে চাওয়ার অভ্যাস আপনার ভালোবাসা সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই একে অপরকে সময় দিন। পরস্পরের সান্নিধ্যে খুঁজে নিন জীবনের আনন্দ।

সঙ্গীর উপর নির্ভর করতে শিখুন

দীর্ঘদিন একা থাকার কারণে অনেকের মধ্যে একটা স্বাধীন মনোভাব জন্মে। তবে সম্পর্ক সুন্দর রাখতে চাইলে আপনাকে নিজের সঙ্গীর উপর নির্ভর হতেও শিখতে হবে। সম্পর্কে জড়ানো মানেই স্বাধীনতা বিসর্জন দেওয়া নয়। আত্মনির্ভর হয়েও প্রেমিক বা প্রেমিকার উপর কিছু কিছু বিষয়ে নির্ভর করা যায়। সম্পর্কে জড়ানোর সময় এই কথাগুলো মাথায় রাখুন।

ইগো সরান

সম্পর্কে থাকলে ইগোকে কিছুটা বিসর্জন দিতে হয়। এমনিতেই অকারণ ইগো জীবনে ক্ষতিই করে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে এতে। কোন বিষয়ে মতান্তর হলে নিজে এগিয়ে এসে মিটমাট করে নিন।

সম্পর্কের শুরুতে আপনি উদারতা দেখাতে পারলে আজীবন সঙ্গীও এই সম্পর্ককে সম্মান করতে শিখবে। কোন কারণে রাগ বা অভিমান হলে অন্তর্মুখী স্বভাবের মানুষ হলেও খারাপ লাগা কিংবা ভালো লাগার বিষয় প্রকাশ করুন। লক্ষ্য রাখুন নানা কাজ ও কথায় ভালবাসা প্রকাশ পাওয়ার বিষয়টি।

এই ব্যাপারগুলো শুধু প্রেমের ক্ষেত্রে নয়, স্বামী-স্ত্রীর বন্ধনের ক্ষেত্রেও মানুন। তাতে ভালোবাসা অটুট থাকবে এবং দীর্ঘদিন বাঁচিয়েও রাখবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা