লাইফস্টাইল

লকডাউনে বিষণ্ণতা কমাতে করণীয় 

সান নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী চলছে করোনা মহামারি। কোনোভাবেই কমছে ভাইরাসটির আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভাইরাসের সংক্রমণরোধে দেশে চলছে লকডাউন। বিশেষজ্ঞরা সবাইকে ঘরে থাকতে ও যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। তবে এই অবরুদ্ধ সময়ে বাসায় থেকে অনেকেরই বিষণ্ণতা বেড়েছে। আসুন জেনে নেই বিষণ্ণতা কমাতে কী কী করা যায়।

* শরীরচর্চা : বাসায় বসে নিয়মিত শরীরচর্চা করুন। ছাদে বা বারান্দায় হাঁটাহাঁটি করুন দ্রুত পায়ে, স্কিপিংও করতে পারেন। যোগব্যায়াম করলে শরীরের প্রতিটি অঙ্গ সচল থাকবে। প্রতিদিন অন্তত ৪০-৪৫ মিনিট শরীরচর্চার জন্য বরাদ্দ রাখুন।

* খাবার নিয়ে সচেতনতা : এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। পরিবারের সবার সুষম পুষ্টি নিশ্চিত হচ্ছে কি না সে বিষয়ে খেয়াল রাখুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করুন।

* যথেষ্ঠ পানি পান : স্বাস্থ্য ভালো রাখতে পানির বিকল্প নেই। পানি আপনার শরীরকে ভেতর থেকে ধুয়ে সাফ করে দেয়, সমস্ত টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়। যথেষ্ট পানি পান করলে ত্বক টানটান ও সতেজ থাকে। সারা দিনে অন্তত ১০ গ্লাস পানি পান করবেন।

* ডিটক্স ওয়াটার : শরীর থেকে দ্রুত টক্সিন বের করে দিতে চাইলে ভরসা রাখুন ডিটক্স ওয়াটারে। প্রতিদিন ডিটক্স ওয়াটার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই প্রতিদিন নিজের পছন্দের ফল দিয়ে তৈরি করে ফেলুন ডিটক্স ওয়াটার আর ভেতর থেকে সুস্থ হয়ে উঠুন।

* ফাইবারজাতীয় ফল : পেয়ারা, পাকা পেঁপের পুষ্টিগুণ প্রচুর। এগুলো খুব বেশি দামি ফলও না। এসব ফল শরীর থেকে সমস্ত টক্সিন বের করে দেয়, ত্বক আর চুল ঝলমলে রাখে। হয় নানা রকম ফল মিশিয়ে ফ্রুট সালাদ খান, অথবা প্রতিদিন যেকোনো একটা ফল খান। উল্টোপাল্টা খাওয়ার প্রবণতা কমবে, বাড়তি শক্তিও পাবেন

* গুরুত্বপূর্ণ যোগাযোগগুলো ঠিক করুন : আত্মীয়, বন্ধু, এমনকি প্রতিবেশিদের সঙ্গে ফোনে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথন বাড়াতে পারেন। এই তালিকায় থাকতে পারে আপনার পারিবারিক চিকিৎসকও।

* যোগাযোগের তথ্য : গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা, মেইল ইত্যাদি সংগ্রহে রাখুন। এটি আপনাকে যে কোনো প্রয়োজনে সবার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। তাদের সঙ্গে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিতে পারেন।

* নিজেকে সময় দিন : নিজেকে সময় দেয়ার জন্য লকডাউনের চেয়ে উপযুক্ত আর কি হতে পারে। বারান্দা বা ছাদে বাগান করতে পারেন। যাদের বাগান আছে তারা সেগুলোর যত্ন নিতে পারেন।

* সৃজনশীল কাজ করুন : ঘরে থাকার এই সময়টাতে হাতের কাজ, নানা ধরনের ক্রাফ্ট, সেলাই কিংবা শখের যেকোনো কিছু হতে পারে। আমরা সবাই জানি, এ ধরনের সৃজনশীল কাজগুলো একাকীত্ব দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে।

* কাছাকাছি স্বাস্থ্যসেবা সম্পর্কে জানুন : আপনার এলাকা বা কাছাকাছি এলাকায় যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সম্পর্কে ভালোভাবে জানুন। কীভাবে তাদের সেবা পাওয়া যাবে, করোনা টেস্ট করতে হলে কি করতে হবে, কোন কোন স্থাস্থ্যসেবা আপনি যেকোনো সময় পেতে পারেন এসব বিষয়ে ভালোভাবে জেনে নিন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা