লাইফস্টাইল

রাখুন সুন্দর সম্পর্ক 

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক সুন্দর রাখার জন্য দু’জন মানুষের প্রচেষ্টা থাকতে হবে। সম্পর্ক নিজে থেকে ভালো কিংবা খারাপ হবে না। সম্পর্ক ঠিক তেমনই হবে, যেমনটা আপনারা চাইবেন। সম্পর্ক সুন্দর রাখার আছে কিছু শর্ত।

সেগুলো পূরণ করে চলতে পারলেই জীবন হয়ে উঠবে আরও বেশি সুন্দর। শুরুটা সুন্দর বলে পুরোটা পথ আপনাআপনিই সুন্দর চলবে, এমনটা ভেবে নেবেন না। সম্পর্কে অভিমান, অভিযোগ, ভুল বোঝাবুঝি থাকবেই। সেসব সামলে চলতে পারলেই একসঙ্গে থাকা সম্ভব। জেনে নিন সম্পর্ক সুন্দর রাখার সহজ ৪ শর্ত-

যোগাযোগ রাখুন

সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো যোগাযোগ। এই যোগাযোগ মানে কিন্তু দূরে থেকে ফোন করা বা ভিডিও কলে কথা বলা নয়; এই যোগাযোগ মানে হলো একে অপরকে বুঝতে পারা। বেশিরভাগ সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয় যোগাযোগ ভালো না থাকার কারণে।

সেখান থেকে বাড়তে থাকে দূরত্ব। তাই একে অপরকে বুঝতে পারার অন্যতম উপায় হলো মন খুলে কথা বলা। আপনার সঙ্গীর সঙ্গে মনের জমানো সব কথা বলুন। কোনো বিষয় ভালো না লাগলে সেটিও বলুন। একইভাবে জানান ভালোলাগার বিষয়গুলোও। আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিন। সম্পর্ক সুন্দর থাকবে।

সম্মান করুন

সম্পর্কের অন্যতম ভিত হলো সম্মান। যে সম্পর্কে সম্মান নেই, তা টিকিয়ে রাখা মুশকিল। তাই সম্পর্কে একে অন্যের প্রতি সম্মান থাকা জরুরি। সম্মান না থাকলে সম্পর্কে একের পর এক সমস্যা সৃষ্টি হতে থাকবে।

পরস্পরের প্রতি আচরণ ও কথা বলার ধরনই বুঝিয়ে দেবে সম্পর্কে কতটা সম্মান রয়েছে। যদি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক চান তবে একে অন্যের প্রতি সম্মান ধরে রাখুন।

বিশ্বাস থাকা জরুরি

এটি সবারই জানা যে সম্পর্কে বিশ্বাস থাকা কতটা জরুরি। এক্ষেত্রে তার প্রতি আপনার যেমন বিশ্বাস থাকা চাই, তেমন আপনার প্রতিও তার বিশ্বাস থাকা চাই। একে অন্যকে বিশ্বাস করতে পারলে অনেক সমীকরণই সহজ হয়ে যাবে।

আর যদি বিশ্বাস না থাকে তবে কেউ কারও কাছে নিরাপদ বোধ করতে পারবেন না। যেখান থেকে শুরু হতে পরে ভাঙন। ভাঙন ঠেকাতে চাইলে বিশ্বাস রাখতে হবে সঙ্গীর প্রতি। পাশাপাশি নিজেকেও বিশ্বস্ত করে গড়ে তুলতে হবে।

তাকে নিজের মতো করে থাকতে দিন

প্রত্যেক মানুষেরই নিজের একটি পৃথিবী থাকে। আপনি তার সঙ্গী বলেই যে তার পুরো পৃথিবীর দখলদারিত্ব নিয়ে নেবেন- এমনটা যেন না হয়। প্রত্যেকেই তার ব্যক্তিগত গণ্ডির ভেতরে বেশি স্বচ্ছন্দ। তাকে সেই সুযোগটা দিতে হবে।

সব সময় তার সবকিছুতে খবরদারি করবেন না। তার ফোন, ডায়েরি, ওয়ালেট ইত্যাদি ঘাঁটাঘাঁটি বন্ধ করুন। যদি ব্যবহারের প্রয়োজন হয় তবে তার কাছ থেকে অনুমতি নিয়ে নিন। পরস্পরের প্রতি এই বিশ্বাস, সম্মান ও ভালোবাসা ধরে রাখলে সম্পর্ক সুন্দর হতে বাধ্য।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা