লাইফস্টাইল

করোনা থেকে সেরে উঠতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হলে আমাদের শরীর অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেসব সমস্যা কাটিয়ে উঠতে লাগে অনেকটা সময়। তবে সচেতনতা ও প্রচেষ্টা থাকলে করোনাভাইরাসের হাত থেকে দ্রুত নিষ্কৃতি পাওয়া যায়। আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হলো প্রোবায়োটিক খাদ্য। এটি আমাদের পাচনতন্ত্রকে ঠিক রাখে, সেইসঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা।

করোনায় আক্রান্ত হলো চিকিৎসার জন্য উচ্চ অ্যান্টিবায়োটিকযুক্ত ওষুধ খেতে হয়। এই ওষুধ পাচনক্রিয়ায় সাহায্যকারী উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে।

যে কারণে পাচন ক্রিয়ায় ব্যাঘাত ঘটে থাকে। সেখান থেকে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য, পেটব্যথার মতো সমস্যা। এ কারণে করোনায় আক্রান্ত হলে দ্রুত সেরে ওঠার জন্য প্রোবায়োটিকযুক্ত খাবার খাওয়া অত্যন্ত জরুরি। জেনে নিন কোন খাবারগুলো প্রোবায়োটিকযুক্ত-

উপকার করবে দই

পাচন ক্রিয়ায় উপকার করে যেসব খাবার তার মধ্যে উপরের দিকেই আছে দইয়ের নাম। এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি হাড়ের স্বাস্থেরও উন্নতি করে থাকে। পেটের নানা সমস্যা কমাতে দই বেশ কার্যকরী। তাই নিয়মিত দই রাখুন পাতে।

কিমচি খেতে পারেন

নামটি শুনে অদ্ভুত মনে হলেও এটি উপকারী একটি খাবার। এটি মূলত কোরিয়ান খাবার। এতে থাকে বাঁধাকপি, মরিচ, রসুন, আদা, লবণ এবং একধরনের পেঁয়াজ। এই খাবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং এতে থাকে ল্যাকটিক অ্যাসিড। আরও আছে ব্যাকটেরিয়া ল্যাকটোব্যাসিলাস, যা অন্ত্রের পক্ষে উপকারী।

বাটারমিল্কের উপকারিতা

বাড়িতে তৈরি বাটারমিল্ক হতে পারে প্রোবায়োটিকের অন্যতম উত্‍স। এতে ফ্যাট কম থাকে। বাটারমিল্কে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে, যেমন- ভিটামিন বি-১২, রাইবোফ্লাভিন, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী।

কম্বুচা খেতে পারেন

কম্বুচা বলতে বোঝায় ব্ল্যাক অথবা গ্রিন টি-কে। এসবের মধ্যে প্রচুর প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে। এই পানীয়তে উপকারী ব্যাকটেরিয়া এবং ঈস্ট থাকে। এগুলো অন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

আচারও উপকারী

প্রায় সব বাড়িতেই নানা স্বাদের আচার তৈরি হয়। তবে এই আচার কিন্তু সে ধরনের নয়। লবণ ও পানির দ্রবণে আস্ত শশা ডুবিয়ে রাখতে হয়। এর ফলে শশাগুলো টক হয় যা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকে অল্প ক্যালোরি ও ভিটামিন কে। যা অন্ত্রের স্বাস্থ্যের পক্ষে উপকারী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা