লাইফস্টাইল

করোনা নেগেটিভ তবুও সতর্ক থাকবেন যেসব বিষয়ে

লাইফস্টাইল ডেস্ক: বিশ্বের সব মানুষ করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কিত। স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত না হলেও শরীরে কিছু উপসর্গ দেখা দিলে সচেতন থাকা জরুরি।

খাবারে অরুচি বা স্বাদহীনতা ও গন্ধহীনতা, জ্বর, সর্দি-কাশি, অবসাদগ্রস্ততাসহ আরও বিভিন্ন উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত না হলেও নিশ্চিন্তে বসে থাকার অবকাশ নেই।

ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, চলমান দ্বিতীয় ঢেউয়ে স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিকভাবে করোনাভাইরাস শনাক্ত না হলেও পরের স্বাস্থ্য পরীক্ষাগুলোতে করোনায় আক্রান্ত হয়েছেন অনেক রোগীই। সে কারণে করোনার একাধিক উপসর্গ দেখা দিলে রোগীকে অবশ্যই সতর্ক থাকতে হবে।

মাস্ক পরে থাকা, নিরাপদ দূরত্ব মেনে চলা, সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করতে হবে।

জ্বর, সর্দি-কাশিসহ করোনার একাধিক উপসর্গ যেকোনো বয়সের মানুষের শরীরে দেখা দিতে পারে। স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত না হলেও সবসময় সতর্ক থাকতে হবে। কারণ দ্বিতীয় ঢেউয়ে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ভাইরাসটি নতুন করে কীভাবে রূপ পরিবর্তন করছে সেটি চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এমনটি হওয়ার কারণ রোগীর শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকা। করোনার যেসব উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য পরীক্ষায় নেগেটিভ এলেও সতর্ক থাকা উচিত সেগুলো সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক-

গন্ধহীনতা ও খাবারে অরুচি

করোনার অন্যতম উপসর্গ গন্ধহীনতা ও খাবারে অরুচি। এগুলো করোনার প্রাথমিক উপসর্গ। খাবার বা অন্য কোনো কিছুর গন্ধ না পেলে দেরি না করে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। খাবারে অরুচি দেখা দিলেও দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। স্বাস্থ্য পরীক্ষায় নেগেটিভ দেখা দিলেও সতর্কতা অবলম্বন করতে হবে।

সর্দি-কাশি ও জ্বর

সর্দি-কাশি এবং জ্বর করোনার আরেকটি উপসর্গ। জ্বর দেখা দেওয়ার কারণে অনেকেই স্বাস্থ্য পরীক্ষা করছেন। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত করা না গেলেও রোগীকে সতর্ক অবস্থায় থাকতে হবে। কারণ সর্দি-কাশি ও জ্বর থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।

অবসাদগ্রস্ততা

জ্বর ও সর্দি-কাশি ছাড়াও করোনা রোগীদের মধ্যে অবসাদগ্রস্ততা দেখা দিতে পারে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কারও মধ্যে এ উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। মনে রাখবেন, এ মুহূর্তে করোনার গতি বোঝা সম্ভব হচ্ছে না। তাই বার বার স্বাস্থ্য পরীক্ষা করান।

গলা ব্যথা

করোনার উপসর্গ গলা ব্যথা ও সাধারণ গলা ব্যথার মধ্যে পার্থক্যের বিষয়ে অনেকেই জানেন না। একটানা কফ বের হওয়া, গলা ব্যথা ও জ্বর দেখা দিলে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় বিলম্ব করা উচিত নয়। স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত না হলেও রোগীকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে।

গ্যাস্ট্রিকের সমস্যা

গ্যাস্ট্রিক, ডায়রিয়া ও আমাশয়ের সমস্যা করোনার অন্যতম উপসর্গ। একসঙ্গে এসব উপসর্গ দেখা গেলে রোগীর স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন। স্বাস্থ্য পরীক্ষায় করোনা ধরা না পড়লেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং একাধিক বার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা