লাইফস্টাইল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, স্থূলতা প্রতিরোধে আঙ্গুর

সান নিউজ ডেস্ক : আঙ্গুর ফলে রয়েছে ভিটামিন এ, সি, বি৬, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ফসফরাস, ফলিত, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম। এ ফলের রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারি অনেক গুণাবলী :-

১. আঙ্গুরের খোসা ও বিচিতে থাকা রেসভারেট্রোল উপাদান যৌবন ধরে রাখতে সহায়তা করে।

২. আঙ্গুরে এন্টিঅক্সিডেন্ট ও এন্টিইনফামিটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। যা শরীরে অঙ্গপ্রত্যঙ্গের প্রদাহ দূর করে থাকে। মরণব্যাধি ক্যানসার থেকে মুক্ত রাখে।

৩. আঙ্গুরে মধ্যে থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্ট আমাদের ত্বকের সুরক্ষায় বিশেষ কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

৪. আঙ্গুরে থাকা উপাদান কিডনির রোগ-ব্যাধির বিরুদ্ধেও কাজ করে। শরীরকে সুস্থ রাখে।

৫. চোখ ভালো রাখতে আঙ্গুর অনেক বেশি কার্যকর। বয়স জনিত সমস্যার কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন, তাদের জন্য অনেক বেশি উপকারী এই ফল।

৬. এটি প্রাকৃতিক উপায়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৭. লাল আঙ্গুরের খোসায় উচ্চমাত্রায় সাপোনিন রয়েছে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এটি স্থূলতা প্রতিরোধ করতে এবং হার্ট স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

৮. আঙ্গুরে মধ্যে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস শরীরে নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে থাকে।

৯. হজমক্রিয়া ভালো রাখে আঙ্গুর। অগ্নিমন্দ্যা দূর করতে আঙ্গুর অনেক বেশি কার্যকর।

১০. আঙ্গুর এ্যাজমার ঝুঁকি থেকে শরীরকে সুরক্ষা রাখে। এটি ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায়।

যেভাবে খেলে ভাল হয় আঙ্গুর: জুস, স্মুথি বানিয়ে খেতে পারেন। আবার সিরিয়ালের সঙ্গে মিশিয়ে, সালাদ এবং স্যুপের সঙ্গে মেশাতে পারেন আঙ্গুর। চাইলে রায়তা তৈরিতেও আঙ্গুর ব্যবহার করতে পারেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা