লাইফস্টাইল

মধু-দুধ একসঙ্গে খেলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক : মধু এবং দুধ- উভয় খাবারই প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর এবং স্বাস্থ্যের আশ্চর্যজনক উপকারিতার জন্য খ্যাত। মধু তার অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত, অন্যদিকে দুধ হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিডের সমৃদ্ধ উৎস।

মধু ও দুধ দুটিই যেহেতু আমাদের শরীরের জন্য বেশ উপকারী, তাই এই দুটি খাবার একসঙ্গে খেলে কি ঘটে চলুন জেনে নেওয়া যাক।

স্বাস্থ্যের জন্য আরো বেশি উপকার হয়: এ দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে খেলে তা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে বহুকাল আগে থেকেই দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। স্বাস্থ্য উপকারিতা পেতে আপনার দুধে চিনির পরিবর্তে মধু মিশিয়ে পান করতে পারেন।

হাড়ের জন্য ভালো: দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে। এছাড়া এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করেন। অন্যদিকে মধুর মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান। তাই দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয় এবং ক্ষয়রোধে সাহায্য করে।

ফুসফুসের জন্য ভালো: মধুর সঙ্গে দুধ পান করা শ্বাসকষ্টজনিত সমস্যা প্রতিরোধের কার্যকর একটি উপায়। উষ্ণ পানীয়টি শ্বাসনালীর সংক্রমণ কমাতে সহায়তা করে। গলা ব্যথার ক্ষেত্রেও দুধ-মধুর মিশ্রণ একটি কার্যকর প্রতিকার।

পাকস্থলীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই: পানীয়টির অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য পেটে সংক্রমণজনিত ব্যাকটিরিয়া ধ্বংস করে। এই মিশ্রণটি পেটের ভালো ব্যাকটেরিয়া পুনরুদ্ধার এবং পেটের অসুস্থতা থেকে দ্রুত নিরাময়ে সহায়তা করে।

ঘুমের উন্নতি করে: মধু এবং দুধ মস্তিস্ককে শান্ত রাখে। ঘুমাতে যাওয়ার আগে দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে তা আপনার ঘুমের মানের উন্নতি করতে সহায়তা করতে পারে।

মধু এবং দুধ একসঙ্গে পান ক্ষতিকর নয়: অনেকে মনে করেন, দুধের সঙ্গে মধু মেশালে তা বিষাক্ত হয়ে ওঠে। কিন্তু এই ধারণাটি সঠিক নয়। উচ্চ তাপমাত্রায় (১৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি) মধু গরম করা হলে তা থেকে এইচএমএফ নামক এক প্রকার বিষাক্ত রাসায়নিক নির্গত হতে পারে। কিন্তু তা দুধে মেশালেও পানীয়টির তাপমাত্রা ১৪০ ডিগ্রির চেয়েও অনেক কম থাকে। তারপরও মধু গরম না করাই ভালো। দুধ ফুটিয়ে এতে মধু যোগ করার আগে ১০ মিনিট ধরে ঠান্ডা হতে দিন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা