লাইফস্টাইল

যে কারণে মানুষ প্রেমে পড়ে

সান নিউজ ডেস্ক : প্রেম মানুষকে গড়ে, আবার ভাঙেও। প্রেমের উন্মাদনায় সাত সমুদ্র পাড়ি দেয় প্রেমিক, মৃত্যুর মতো কঠিন বিষয়কেও হার মানায় অনেক সময়। শুধু প্রেমের জন্যে ঘটেছে কত রক্তপাত-যুদ্ধ। ধ্বংস হয়েছে নগরী।

তাই মানুষ কেন প্রেমে পড়ে, এই প্রশ্ন উঁকি দিতে পারে অনেকের মনে? নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ থেকে আসে আসক্তি। আসক্তি থেকে আসে পূর্বরাগ। আর পূর্বরাগ হলো প্রেমের প্রস্তুতি। প্রেম হলো কামনা। একে অপরের প্রতি জেগে ওঠা দুর্নিবার বাসনাকে ভালোবাসা বলে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

বিজ্ঞানীদের দেয়া তথ্য অনুসারে, মানুষের মস্তিষ্কে সেরাটোনিন নামক একটি উপাদানের প্রভাবে নারী ও পুরুষের একে অপরের প্রতি স্বভাবজাত কামনা তৈরি হয়। তবে বিজ্ঞানীদের অন্য এক দল মনে করেন, কামনা জাগ্রত হয় সেক্স হরমোন টেস্টোসটেরন ও ইসট্রোজেনের মাধ্যমে। আকর্ষণ তৈরি হয় মস্তিষ্কের ডোপামিন ও নোরিপাইন এবং আসক্তি তৈরি হয় অক্সিটোসিন ও ভ্যাসোপ্রোসিনের মাধ্যমে। আসুন জেনে নিই মানুষ কেন প্রেমে পড়ে:

# নিঃসঙ্গতা দূর করতে: মানুষ একা থাকতে পারে না। চলার পথে প্রয়োজন হয় একজন সঙ্গীর। প্রেমের মাধ্যমে সঙ্গীর সঙ্গে খুনসুটির মধ্য দিয়ে মানুষ নিজের নিঃসঙ্গতা দূর করতে চায়। কারণ নিঃসঙ্গ অবস্থায় বড় একঘেয়ে লাগে। সেই কারণে অন্য মানুষের সংস্পর্শে এসে নিঃসঙ্গতা দূর করতে চায়।

# অনুভূতি প্রকাশ করতে: মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে চায় অন্যের কাছে। সেই কারণে অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। এতে ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ, কষ্ট ভুলে থাকা যায়। মানুষ নিজের ক্ষুদ্র গণ্ডির ভেতর না থেকে একটু বড় পরিসরে অনুভূতি প্রকাশ করতে চায়। প্রেমের মাধ্যমে মানুষ সহজেই অপর মানুষের কাছে অনুভূতি প্রকাশ করতে পারে।

# নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে: নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপনের জন্য মানুষ প্রেম করে থাকে। প্রেমে আকৃষ্ট করার জন্য পুরুষ নিজের চেহারায় একটু পরিবর্তন আনতে চায়। আর নারীও নিজেকে সাজায় পরিপাটি করে। কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তারা নিজেদের মধ্যে এই পরিবর্তন নিয়ে আসে।

# সৃজনশীল চিন্তার জন্য: অনেক মানুষ সৃজনশীল চিন্তা করার জন্য প্রেম করে থাকে। দেখা যায় নারী ও পুরুষ তাদের চিন্তার ক্ষেত্রে যোগসূত্র খুঁজে পেলে প্রেম করার সিদ্ধান্ত নেয়। একসঙ্গে দু’জন প্রকাশ করতে থাকে তাদের সৃজনশীল চিন্তাভাবনা। এতে পরস্পরের মধ্যে ভালোবাসা গভীর হয়।

# সহানুভূতি লাভের জন্য: বিপদাপদের সময় পাশে থেকে কেউ সহানুভূতি দেবে এমন আশায়ও প্রেম করে থাকে অনেকে। চোখ দেখেই মনের কথা বুঝে নেয়ার নাম প্রেম। প্রেমের ভেতর একে অপরের প্রতি সহানুভূতি না থাকলে সেই প্রেম স্থায়ী হয় না। আর মানুষ অন্য মানুষের কাছ থেকে সবসময় সহানুভূতি পেতে চায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা