লাইফস্টাইল

উকুন তাড়ানোর পাঁচ উপায়

লাইফস্টাইল ডেস্ক : উকুন যেমন বিরক্তিকর, তেমনই অস্বস্তিকর। সারা দিন মাথা চুলকায়। আর চুলকাতে চুলকাতে অনেক সময় জ্বালাও করে। উকুন হলে তা থেকে পরিত্রাণের উপায় খোঁজেন সবাই। উকুননাশক নানা শ্যাম্পু বা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেও অনেকে মুক্তি পান না এ বিরক্তিকর যন্ত্রণা থেকে। ঘরোয়া পদ্ধতিতে উকুননাশের উপায়গুলো জেনে নিই—

পেঁয়াজের রস

পেঁয়াজের রস উকুন দূর করতে সহায়তা করে। একটি বড় পেঁয়াজ নিন। এরপর পেঁয়াজ থেতো করে রস বের করুন। রস মাথায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন। কিছুক্ষণ চুল ঢেকে রেখে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন এবং উকুন দূর করুন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করুন।

লেবুর রস

লেবু প্রাকৃতিক জীবাণুনাশক, যা উকুন দূর করতে সাহায্য করে। একটি বড় লেবু নিন। এরপর লেবুর রস বের করে তা সরাসরি মাথায় লাগান। এটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর চিরুনির সাহায্যে উকুন দূর করুন। এ পদ্ধতিটি সপ্তাহে দুবার ব্যবহার করুন।

রসুন ও লেবু

রসুনের তীব্র গন্ধ উকুন মারতে সাহায্য করে। রসুনের কয়েকটি কোয়া ও তিন চামচ লেবুর রস নিন। এবার রসুন ও লেবুর রসের পেস্ট তৈরি করুন। এরপর এটি মাথায় প্রয়োগ করুন। এক ঘণ্টা রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লবণ ও ভিনেগার

এই পদ্ধতি মাথা থেকে উকুন দূর করে। এক কাপের চার ভাগের এক ভাগ লবণ ও ভিনেগার নিন। লবণ ও ভিনেগারের পেস্ট তৈরি করে এটি মাথায় লাগান। এবার শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। দুই ঘণ্টা এভাবে রেখে দিন। এরপর চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন।

নিমের রস

নিমপাতা পিষে এর রস বের করুন। এবার এই রস চুলে ঠিকভাবে লাগালে উকুন মারা যায়। এ ছাড়া নিমের তেল ব্যবহার করেও উকুন দূর করতে পারেন। নিম ও নারকেল তেল ব্যবহার করেও উকুন দূর করা যায়। দুই তেল মিশিয়ে হালকা গরম করুন এবং তা মাথায় লাগান। তারপর শাওয়ার ক্যাপ পরুন। এভাবে চার ঘণ্টা রেখে দিন। পরে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এরপর শ্যাম্পু করে নিন। দেখবেন, উকুন দূর হয়েছে। সূত্র-বোল্ডস্কাই

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা