লাইফস্টাইল

চুলের যত্নে দই

লাইফস্টাইল ডেস্ক : দই খাবার হিসেবে ব্যাপক জনপ্রিয়। শুধু কি খাবার? রূপচর্চাতেও রয়েছে দইয়ের সমান ব্যবহার। সবাই জানে যে দই চুলের জন্য ভালো। কিন্তু চুলে দইয়ের সঠিক ব্যবহার অনেকেই জানেন না। দই চুলের খুশকি এবং ইনফেকশন দূরে রাখে। এছাড়া দইয়ে রয়েছে ভিটামিন বি৫ এবং ডি। দই খুশকি দূর করে চুল মজবুত ও সুন্দর করে তোলে।

চুলের জন্য দইয়ের মাস্ক:

১ কাপ দই
৫ চামচ মেথি গুড়ো
১ চামচ লেবুর রস

এই তিন উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলে ৪০ মিনিট লাগিয়ে রাখুন। পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু দিন করে এক মাস ব্যবহার করলেই ভালো ফল পাবেন।


দই চুলে চমক এনে দেয়। দূষণ ও ঘাম বেড়ে যাওয়ার জন্য আজকাল চুলের চমক কম দেখা যায়। চুলের চমক ফিরিয়ে আনার জন্য ব্যাবহার করুন দইয়ের এই মাস্কটি।

১ কাপ দই;২০ টা জবা ফূল;১০ টা নিম পাতা;অর্ধেক কমলার রস

এইসব উপকরণগুলো একসাথে পিষে একটা ভালো পেস্ট তৈরী করে নিন। এবার এই পেস্টটা চুলে আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখুন। আধা ঘন্টা রেখে আপনার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। দই চুল মজবুত করে। দই মাথার তালু ঠান্ডা রেখে চুলের স্বাস্থ্য় ঠিক রাখে। চুল ঝড়া রোধ করতে চাইলে এই মাস্কটি ব্যাবহার করুন।

১ কাপ দই
১ টা ডিম
২ চামচ জলপাইয়ের তেল
৩ চামচ এ্যলোভেরা জেল
২ চামচ তুলসী পাতার পেস্ট
২ চামচ কারি পাতার পেস্ট

সকল উপকরণ একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরী করুন। পেস্টটি চুলে ভালো করে গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা