লাইফস্টাইল

করোনাকালে ষষ্ঠী থেকে দশমীর পূজার সাজ

লাইফস্টাইল ডেস্ক : মহামারি করোনার এই উৎসবে ষষ্ঠী থেকে দশমী, পূজার দিনগুলোতে প্রতিদিনই চাই ভিন্ন সাজ আর আকর্ষণীয় লুক। জেনে নিন কীভাবে পাবেন শারদীয় দুর্গা উৎসবপূজার কাঙ্ক্ষিত লুক :

পোশাকের ক্ষেত্রে প্রাধান্য দিন লাল, সাদা, অফহোয়াইট, মেরুন আর গেরুয়া বা কমলা, ফিরোজা, ক্রিম, টিয়া, নীল, এ্যাশ, সোনালি হলুদ ও মেজেন্টা রং। ভালো হয় প্রথমদিন সাদা পড়লে তার পরদিন লাল, এরপর হলুদ এভাবে পোশাক বেছে নিলে। সাজটাও হবে সেভাবেই, সাদা কিংবা যেকোনো হালকা রঙের পোশাক বেছে নিন ষষ্ঠীর দিন সঙ্গে হালকা সাজ।

ফাউন্ডেশন-ফেসপাউডার, হালকা লিপিস্টিক আর চোখে কাজল দিয়েই সাজ শেষ করুন। সপ্তমীর দিন থেকে নবমী পর্যন্ত সকালে পূজার অঞ্জলি দিতে যাওয়ার সময় সুতি শাড়ি বেছে নিন। তবে বিকেল বা সন্ধ্যার দিকে একটু ভারী সাজতে পারেন।

দশমীর দিন সাজা চাই একেবারে মনেরমতো করে। এদিন সিঁদুর খেলা হয়। তাই লাল বা গাঢ় রঙের পোশাক বেছে নেওয়াই ভালো। দশমীর দিন বেছে নিন তাঁত, জামদানি বা ঐতিহ্যবাহী গরদের শাড়িটি।

এই দিন, দিনের বেলায় মুখে, গলায় ও ঘাড়ে ফাউন্ডেশন হালকা করে লাগিয়ে নিন। এর ওপরে আলতো করে পাউডার এবং সামান্য বেজ কম্প্যাক্ট বুলিয়ে নিন। চোখের পুরোটা পাতায় আইশ্যাডো লাগান। চোখের ওপরের পাতায় আইলাইনার দিয়ে লাইন টেনে নিন। দুই গালে ব্লাসন বুলিয়ে দিন। লিপস্টিকের বদলে লাগান লিপগ্লস। আগেই চুল সেট করে নিন। খোপা করে ফুল দিতে পারেন অথবা ব্লো ডাই করে খুলে রাখুন। রাতের সাজের সময় কোনো বাধা নেই। তবে সাজুন সময় নিয়ে, যত্ন করে।

প্রথমে মুখ পরিষ্কার করে টোনিং করুন। ওয়াটার বেজড্ ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর ওপরে কম্প্যাক্ট পাউডার দিন। শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙের শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে টেনে কাজল দিন। চোখের ওপরের পাতায় আইলাইনার দিয়ে মোটা করে লাইন টেনে নিন। দুই বার করে মাশকারা লাগান। ঠোঁট এঁকে গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে নিন। শাড়ি পরলে মানানসই টিপ পরুন সঙ্গে হাতভর্তী কাচের চুড়ি।

পূজা দেখার সময় অনেক হাঁটতে হয় তাই আরামদায়ক স্যান্ডেল পরুন। দশমীতে খোঁপায় তাজা ফুল দিতে ভুলবেন না। পূজার দিনগুলোতে সুন্দর থাকুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর যেভাবেই নিজেকে সাজান, মাস্ক কিন্তু পরতে সবাইকে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা