লাইফস্টাইল

করোনাকালে কন্টাক্ট লেন্স না পরাই ভাল

লাইফস্টাইল ডেস্ক

সংবাদে দেখা যাচ্ছে সম্প্রতি একজন অভিনেত্রী মিষ্টি মারিয়া অভিনয় করার সময় চোখে লেন্স পরেন। কিন্তু খোলার সময় তার চোখে ক্ষত হয়েছে। চিকিৎসকরা তাকে নীবির পর্যবেক্ষণে রেখেছেন।কন্টাক্ট লেন্স ব্যবহার করলে আমাদের চেহারায় পরিবর্তন আসে। তবে লেন্স ব্যবহার করে কিছুটা সৌন্দর্য বাড়াতে গিয়ে উল্টো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। করোনাকালে চোখের মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস। আর এই সময়ে কন্টাক্ট লেন্স ব্যবহার না করার পরামর্শ দেন চিকিৎসকরা। চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকেরা মনে করেন চোখ খুবই স্পর্শকাতর চোখে আর্টিফিসিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো।

• এটি থেকে চোখে এলার্জি হতে পারে। কন্টাক্ট লেন্স ব্যবহারের নিয়ম যারা মেনে চলেন না তাদের প্রায় ৯৯ শতাংশই চোখের নানা সমস্যায় আক্রান্ত হন।

• চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা-ও হতে পারে

• কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে

• লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে

সতর্কতা হিসেবে, লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপে না যাওয়া ভাল। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করা ঠিক নয়।

এছাড়া,
• কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে ও মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করা যাবে না।

• দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। আর ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে নিতে হবে।
আর এই করোনাকালে চোখের বিষয়ে থাকতে হবে বাড়তি সর্তক। এক্ষেত্রে অবহেলা হলে হারাতে পারেন মূল্যবান চোখও।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা