ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ক্লান্তি দূর করার সহজ ৭ কৌশল

লাইফস্টাইল ডেস্ক

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্বাভাবিক। সারাদিনের ব্যস্ততা, নানা কাজের চাপ ও শারীরিক পরিশ্রমে শরীরের অনেক শক্তি খরচ হয়ে যায়। তখন দ্রুত শক্তি ফিরে পেতে অনেকেই ক্যান্ডি বার, কফি বা এনার্জি ড্রিংকের আশ্রয় নেন।

তবে এসব খাবার ও পানীয় সাময়িকভাবে শক্তি জোগালেও পরে শরীরে এনার্জি ক্রাশ তৈরি করতে পারে। ফলে কিছুক্ষণ পর আবারও ক্লান্তি অনুভূত হয়। দীর্ঘস্থায়ী শক্তি ধরে রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর অভ্যাস ও প্রাকৃতিক উপায়।

চলুন জেনে নেওয়া যাক, ক্লান্তি দূর করে শরীরকে সতেজ রাখার কিছু কার্যকর প্রাকৃতিক উপায়।

১. সকালের নাস্তা বাদ দেবেন না

যারা প্রতিদিন সকালে নাস্তা করেন তারা এটি এড়িয়ে যাওয়া লোকদের তুলনায় কম ক্লান্তি এবং চাপের সম্মুখীণ। উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন গরম ওটস, মিষ্টি রোল বা প্যাস্ট্রির চেয়ে বেশি সময় ধরে আপনাকে শক্তি দিয়ে থাকে। দিনের পরতে পরতে এগুলো আপনাকে ক্ষুধার্ত হওয়া থেকে বাধা দেবে।

২. প্রিয় সুর


গান গাওয়ার অভ্যাস আপনাকে এক ধরনের মানসিক স্বস্তি দিতে পারে। কারণ এটি শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমায়। তাই টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে আপনার পছন্দের গানটি গুনগুনিয়ে গাইতে পারেন। আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন এবং আপনার সহকর্মীদের বিভ্রান্ত করতে না চান, তাহলে একটুখানি আড়াল কিংবা অবসর খুঁজে প্রিয় সুর গলায় তুলতে পারেন।

৩. পানি পান করুন

ডিহাইড্রেশন আপনাকে ক্লান্ত করতে পারে। দিনে আট গ্লাস- নিয়ম অনুসরণ করতে হবে না, তবে শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রস্রাবের রঙের দিকে খেয়াল করুন, যদি তা গাঢ় হয় তবে বুঝে নেবেন আপনার শরীরে পানির প্রয়োজন, যদি তাতে আপনি তৃষ্ণার্ত বোধ না-ও করেন। পানির পাশাপাশি পানি রয়েছে এমন ফলমূল ও অন্যান্য খাবার খেতে পারেন।

৪. বাদাম খান

একমুঠো কাঠবাদাম বা চিনাবাদাম খান, যাতে উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফোলেট (ফলিক অ্যাসিড) থাকে। এই পুষ্টিগুলো শক্তি এবং কোষ উৎপাদনের জন্য প্রয়োজনীয়। আপনার সিস্টেমে এই পুষ্টির অভাব আপনাকে ক্লান্ত করতে পারে।

৫. দারুচিনি

অনেকে বলে যে এই সুগন্ধি মসলা ক্লান্তি কমাতে পারে। দারুচিনি না থাকলে পুদিনা পাতা নিন। সামান্য পানিতে ফুটিয়ে পান করে নিতে পারেন। এর মিষ্টি সুবাস আপনার ক্লান্তি কাটিয়ে সতেজতা দিতে কাজ করবে। আপনি অনেকটাই চনমনে বোধ করবেন।

৬. রোদে থাকুন

সূর্যালোককে ভিতরে আসতে দিন। গবেষণা পরামর্শ দেয় যে উষ্ণ, পরিষ্কার দিনে মাত্র কয়েক মিনিটের বাইরে হাঁটার অভ্যাস আমাদের মেজাজ, স্মৃতিশক্তি এবং নতুন তথ্য শোষণ করার ক্ষমতা বাড়াতে পারে। এই অভ্যাস আপনার আত্মবিশ্বাসও বাড়াতে পারে। আপনি যদি একদমই বের হতে না পারেন, অন্তত জানালাগুলো খুলে দিন।

৭. বন্ধুদের সঙ্গে আড্ডা দিন

আবেগ আশ্চর্যজনকভাবে সংক্রামক। যারা ক্রমাগত নেতিবাচক এবং হাতশ থাকে তারা আপনার শক্তি কেড়ে পারে, অন্যদিকে যারা সবসময় ইতিবাচক ও হাসিখুশি থাকে তারা আপনাকে সত্যিকারের প্রাণবন্ত করে তুলতে পারে। তাই বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, যাদের কাছে গেলে নিজেকে ক্ষুদ্র কিংবা হতাশ মনে হয় না।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা