লাইফস্টাইল

শীতকালে করোনা মোকাবিলার উপায় 

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। রোগ প্রতিরোধক্ষমতা যাদের বেশি, তাদের এই মহামারি করোনার সংক্রমণও খুব একটা কাবু করেতে পারেনি৷ গরমের তুলনায় শীতকালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে বলে শংকা প্রকাশ করেছে ডাব্লু এইচ ও। করোনার দ্বিতীয় ঢেউ-এর(সেকেন্ড ওয়েভ) সংক্রমণের প্রস্তুতি নিয়েছে বর্তমান সরকার। করোনার দ্বিতীয় ঢেউ-এর(সেকেন্ড ওয়েভ) সংক্রমণের জন্য আমাদেরও একটু বাড়তি প্রস্তুতি প্রয়োজন। আর এজন্য বাড়িয়ে নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের ঘরেই এমন সব খাবার আছে যেগুলো খেলেই অনেকটা বেড়ে যাবে প্রতিরোধ ক্ষমতা।

জেনে নিই কি খেলে ঠেকানো যাবে নানা সংক্রমণ :

০১. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেদানা, পেয়ারা, আঙুর ও জাম খান। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

০২. পর্যাপ্ত পানি পান করুন।

০৩. দই ভিটামিন ডি ও ক্যালসিয়ামের একটি গুরুত্বপুর্ণ উৎস। নিয়মিত খেলে শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে। হজম শক্তির উন্নতি করে, ওজন নিয়ন্ত্রণে থাকে।

০৪. অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রতিদিন এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন।

০৫. মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয় কালিজিরাকে। স্থুলতা, ক্যান্সার ও হৃদরোগ সব কিছুর বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কালিজিরা। সাধারণ সর্দি-কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর, যেকোনো ধরনের শারীরিক দুর্বলতা কাটাতেও কালিজিরার জুড়ি নেই।

০৬. শুকনো পুদিনাপাতা এক কাপ পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে খানিকক্ষণ রাখুন৷ তার পর ছেঁকে পান করুন৷ কমবে নাক বন্ধ হয়ে যাওয়া ও শ্বাস নেওয়ার সমস্যা৷

০৭. গ্রিন টিও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ, দিনে দু’ কাপ গ্রিন টি পান করুন

করোনা ভাইরাসের ভয়াবহতায় ভয় না পেয়ে সচেতন হোন, সুস্থ থাকুন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা