সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ব্যায়ামের আগে ডাবের পানি খাওয়ার উপকারিতা 

লাইফস্টাইল ডেস্ক: প্রাক-ওয়ার্কআউট খাবার এমন জিনিস যা মানুষ পরিশ্রমের কাজ করার কয়েক ঘণ্টা আগে শক্তির মাত্রা বাড়ানোর জন্য খেয়ে থাকে। এগুলো পানীয়, বড়ি বা পাউডার হতে পারে যা একটি পানীয়তে মিশিয়ে খাওয়া হয়। ব্যায়াম করার আগে ডাবের পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: শরীরে আয়রন বাড়ানোর উপায়

১) প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ রয়েছে: ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অনুসারে, ডাবের পানি গুরুত্বপূর্ণ খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস। এক গ্লাস ডাবের পানিতে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস, কার্বোহাইড্রেট, এনজাইম, ইলেক্ট্রোলাইটস, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরণের উপকারী পুষ্টি রয়েছে।

২) গভীরভাবে হাইড্রেট করে: ফিটনেস প্রেমীদের জন্য হাইড্রেশন অপরিহার্য। জার্নাল অফ হিউম্যান কাইনেটিক্সে ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে যে, প্রশিক্ষণ সেশনের আগে ৫০০-৬০০ মিলিলিটার পানি খাওয়া উচিত। ওয়ার্কআউট করার আগে, পানি ছাড়াও ডাবের পানি পান করতে পারেন। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশনের জার্নালে প্রকাশিত ২০১২ সালের একটি সমীক্ষা অনুসারে, ডাবের পানির মতো পানীয় রিহাইড্রেশনে সাহায্য করতে পারে।

৩) ওজন কমায়: এটি প্রমাণিত হয়েছে যে, ডাবের পানি ক্ষুধা কমাতে পারে এবং পেট ভরানোর অনুভূতি বাড়াতে পারে। এটি অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে। এই কারণে বডি বিল্ডাররা এটি পছন্দ করে। আপনি যদি একটি উপকারী পানীয় খোঁজেন তাহলে ডাবের পানি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। কারণ এতে অন্যান্য চিনিযুক্ত ফলের রস এবং স্মুদির তুলনায় কম ক্যালোরি এবং কম ফ্যাট থাকে।

আরও পড়ুন: আখরোট খাওয়ার উপকারিতা

৪) ইলেক্ট্রোলাইট পুনরুদ্ধার করে: ডাবরে পানি একটি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট পাওয়ার হাউস, তাই কাজ করার আগে এটি একটি দুর্দান্ত পানীয় হতে পারে। ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়াম ইলেক্ট্রোলাইটগুলোর মধ্যে রয়েছে; এটি শরীরের তরল ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয়। প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে ডাবের পানি ফিটনেস সচেতনদের জন্য বেশ কার্যকরী।

৫) চিনি নেই: বেশিরভাগ ফলের রস এবং কার্বনেটেড পানীয় এবং এমনকী বেশিরভাগ স্পোর্টস ড্রিংকের তুলনায়, ডাবের পানিতে চিনি নেই বললেই চলে। পটাসিয়াম ঘনত্বের কারণে এটি স্পোর্টস ড্রিংকের মতো সমানভাবে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ডাবের পানি বমি বমি ভাব বা পেট খারাপ করে না যা অন্যান্য অনেক স্পোর্টস পানীয় করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা