সংগৃহীত
লাইফস্টাইল

ফুসফুসকে ভালো রাখে ৫টি খাবার

লাইফস্টাইল ডেস্ক: সুস্থ থাকার জন্য ফুসফুসকে ভালো রাখার কোন বিকল্প নেই। কারণ ফুসফুস আমাদের দেহের রক্তে অক্সিজেন সরবরাহ করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। এদিকে প্রতিনিয়ত ধুলো, ধোঁয়া আর দূষণের পরিমাণ বাড়তে থাকার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। এই সবাকছুর ফলে ফুসফুসে ইনফেকশনও দেখা দিতে পারে। প্রতিদিনের কিছু খাবার ফুসফুসের সুস্থতায় কাজ করতে পারে এমন ৫টি খাবার -

আরও পড়ুন: গরমে গাড়ি পার্কিংয়ের নিয়ম

হলুদ:

হলুদ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি ভেষজ মসলা। এ মসলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যার কারণে নিয়মিত হলুদ খেলে তা ফুসফুসের অভ্যন্তরে প্রদাহ কমানোর পাশাপাশি ফুসফুসকে সংক্রমণের হাত থেকেও রক্ষা করতে সাহায্য করে থাকে। প্রতিদিনের রান্নায় হলুদ ব্যবহারের পাশাপাশি হলুদ চা কিংবা হলুদ মেশানো দুধও খেতে পারেন।

কুমড়া বীজ:

কুমড়ার বীজের গুণ সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি না। এর মধ্যে রয়েছে ঔষধি গুণগুণ। এই বীজ আমাদের ফুসফুসকে সুস্থ রাখতেও খুবই কার্যকরী। এ বীজের মধ্যে থাকে বিটা ক্যারোটিন, লুটেইন, জিক্সানথিন উপাদানগুলো ফুসফুসের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে এবং হাঁপানিতে আক্রান্তদের ক্ষেত্রে ওষুধ হিসেবে কাজ করে থাকে।

ক্যাপসিকাম:

ক্যাপসিকাম বর্তমানে আমাদের দেশেও বেশ সহজলভ্য একটি সবজি। সুস্বাদু সবজি বিভিন্ন খাবার তৈরিতেও ব্যবহার করা হয়। সবজিটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই পুষ্টিগুণেও ভরপুর। ক্যাপসিকাম আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এটি নিয়মিত খেলে তা ফুসফুসকে সুস্থ রাখে।

আরও পড়ুন: পরীক্ষার ফল আশানুরূপ না হলে করণীয়


গ্রিন টি:

গ্রিন টি-এর উপকারিতার কথা সম্পর্কে সকলের জানা আছে। প্রতি দিন অন্তত ১ কাপ গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন। কারণ এটি আমাদের সুস্বাস্থ্য বজায় ও ফুসফুস ভালো রাখতে কাজ করে। এই চায়ে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা ফুসফুসে প্রদাহ কমায়। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফুসফুসকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

বিটরুট:

উপকারী সবজির তালিকা করা হলে সবার উপরের থাকবে বিটরুট। এই সবজিটি আমাদের ফুসফুসকে বিভিন্ন ধরনের রোগ ও সংক্রমণ থেকে দূরে রাখে। বিটরুটের মধ্যে থাকে নাইট্রেট নামক একটি বিশেষ উপাদান, যা আমাদের রক্তনালীকে সুস্থ রাখে এবং সেইসাথে ফুসফুসকেও শক্তিশালী করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা