সংগৃহীত
আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউগিনিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন: সাদি মহম্মদ এর লাশ উদ্ধার

বৃহস্পতিবার (১৪ মার্চ) স্থানীয় সময় গভীর রাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে।

বুধবার (১৩ মার্চ) রাতে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, পাপুয়া নিউগিনির কিম্বে শহরের প্রায় ৬৫ ​​কিলোমিটার দক্ষিণ-পূর্বে বৃহস্পতিবার গভীর রাতে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন: ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ এপ্রিল

ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) ও কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলের গভীর রাত প্রায় ১:১৩ মিনিটে এটি আঘাত হানে।

গত বছরের নভেম্বরের শেষের দিকে পাপুয়া নিউগিনি ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

তারও আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে সেসময় শতাধিক মানুষ প্রাণ হারায় ও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা