ইয়োশিহিদে সুগা
আন্তর্জাতিক

কৃষকের ঘর থেকে জাপানের প্রধানমন্ত্রীর আসনে!

আন্তর্জাতিক ডেস্ক:

মেধা আর পরিশ্রমের সমন্বয়ে অসাধ্যকে সাধন করা সম্ভব। সেটারই প্রমাণ দিলেন জাপানের বর্ষীয়াণ রাজনীতিবিদ ইয়োশিহিদে সুগা।

সাধারণ কৃষক পরিবারে জন্মেছিলেন সুগা। সেই কৃষক পরিবার থেকেই এখন হতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভোটে এ পদের জন্য মনোনীত হয়েছেন।

৭১ বছর বয়স্ক সুগা জন্ম নিয়েছিলেন একজন স্ট্রবেরি চাষির ঘরে। ১৯৭৩ সালে টোকিও হোসেই নৈশ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন তিনি। নিজের উপার্জিত অর্থে পড়াশোনা করা সুগা ১৯৮৬ সালে এলডিপিতে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এভাবেই মেধা আর কঠোর পরিশ্রমে আজ তিনি পরিণত হয়েছেন খ্যাতিমান রাজনীতিবিদে।

রয়টার্স জানায়, জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান নির্বাচিত হয়েছেন। এর ফলে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন সুগা। এলডিপির সভাপতি নির্বাচনে জাপানের স্থানীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় সংসদ সদস্যদের ৩৯৪ ভোট আর ৪৭টি প্রদেশের তৃণমূল নেতাদের ১৪১টি ভোটগ্রহণের কথা ছিল।

কিন্তু শেষ পর্যন্ত একটি ভোট কম পড়ে। ভোটের ফলাফল বিকাল সাড়ে ৩টায় প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, মোট ৫৩৪টি ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট আর অন্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট। নিয়ম অনুসারে ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) পার্লামেন্টে আরেকটি ভোটে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের নতুন নেতাই নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি সুগা এলডিপির নেতৃত্বও দেবেন।

শিনজো আবের নেতৃত্বাধীন সরকারের পুরো সময় মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্বে থাকা সুগা সরকারের নীতি-নির্ধারকের ভূমিকায়ও ছিলেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুগা শিনজো আবের রেখে যাওয়া প্রধানমন্ত্রিত্বের আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা