সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সীমান্তে বিপুল স্বর্ণসহ গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২৪টি সোনার বিস্কুটসহ এক যুবককে গ্ৰেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০২ ব্যাটালিয়নের জওয়ানরা। জব্দকৃত সোনার বিস্কুটগুলোর মোট ওজন প্রায় ২ ভরি, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৫ লাখ টাকার সমান।

আরও পড়ুন: সৌদি সফরে জেলেনস্কি

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে ২৪টি স্বর্ণের বিস্কুটসহ বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বিএসএফের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সীমান্তচৌকি গোবর্ধার জওয়ানরা গোপন সূত্রে স্বর্ণ পাচারের খবর পান। বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে নির্ধারিত এলাকায় বিশেষ অভিযান শুরু করে বিএসএফ। সেসময় টহলরত বিএসএফ জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতের দিকে আসা এক যুবকের সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে থাকেন।

আরও পড়ুন: মিনবিয়া শহরের নিয়ন্ত্রণ হারাল জান্তা

গ্রেফতারকৃত ব্যক্তি নাম রিপন হাসান। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে রিপন বলেন, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে তিনি হাসান গাজী নামে এক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে সোনার বিস্কুটগুলো সংগ্রহ করেন। ৫০০ টাকার বিনিময়ে সেগুলো অজ্ঞাতপরিচয় এক ভারতীয় নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা