সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

এমএলএসহ ৩ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানায় সাবেক সংসদ সদস্য এমএলএ নাফে সিং রাথিসহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী।

আরও পড়ুন: চীনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৫

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার গাড়িতে অতর্কিত হামলা চালান ওই বন্দুকধারী। এতে গাড়িতে থাকা তিনজন নিহত হন আর গুরুতর আহত হন দুজন।

ওই বন্দুকধারী একটি গাড়িতে করে এসে নাফে সিং রাথিকে বহনকারী গাড়িতে গুলি ছোড়া শুরু করেন। বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তিনি পালিয়ে যান।

আহতদের দ্রুত নিকটবর্তী ব্রাহম শক্তি সঞ্জিবানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে নেওয়ার পরই সাবেক এমএলএকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে হামলা, নিহত ১৫

নাফে সিং বাহাদুরগড়ের এমএলএ ছিলেন। সেখানেই এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে গেছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এখন সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

গ্যাংস্টার লরেন্স বিসনই এবং তার কাছের লোক কালা জাথেদিকে এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যায়, সম্পতির দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।সূত্র: এনডিটিভি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা