সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্যা-ভূমিধস, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এই আবহাওয়ায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানান, ঝড়-বৃষ্টির পর ক্যালিফোর্নিয়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

জানা গেছে, ক্যালিফোর্নিয়াজুড়ে শক্তিশালী ঝড়, বন্যা, ভূমিধস এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এছাড়া ঝড়ের জেরে গাছ পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ঝড় শুরু হওয়ার পর থেকে দমকলকর্মীরা ১৩০ টিরও বেশি বন্যা সম্পর্কিত ঘটনায় সাড়া দিয়েছে এবং বেশ কয়েকটি উদ্ধারকাজ পরিচালনা করেছে।

আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে ফের যুক্তরাষ্ট্রের হামলা

বিবিসি জানান, সোমবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লস অ্যাঞ্জেলেস এবং আশপাশের অঞ্চলে প্রায় ৬মাসের সমপরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছিল। পূর্বাভাসকারীরা বলছেন, ভারী বৃষ্টির সাথে প্রাণঘাতী আকস্মিক বন্যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে।

মূলত ‘বায়ুমণ্ডলীয় নদী’ প্রভাবের কারণে এই ঝড়টি হয়েছে। এটি এমন একটি ঘটনা যেখানে পানি বাতাসে বাষ্পীভূত হয় এবং বাতাসের মাধ্যমে বাহিত হয়, সেটি দীর্ঘ স্রোত তৈরি করে আকাশে প্রবাহিত হয় ঠিক যেমনটি নদী ভূমিতে প্রবাহিত হয়। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বায়ুমণ্ডলীয় নদী ক্যালিফোর্নিয়ায় আঘাত হানল। কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু পাহাড়ি এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছেন। এছাড়া মেয়রও জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আরও পড়ুন: প্যারিসে ছুরি হামলা, আহত ৩

অপরদিকে ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) বেগে শক্তিশালী বাতাসের কারণেও বহু বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং গাছ ভেঙে পড়েছে। যদিও সোমবার রাতের মধ্যে দমকা হাওয়া উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা