আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিম ওয়ো রাজ্যে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন।

আরও পড়ুন : থাইল্যান্ডে বিস্ফোরণে নিহত ১৭

বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দেশটির বাদান শহরের বোদিজা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি বাসভবনে বিস্ফোরণ ঘটে। এর প্রভাবে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় আতঙ্কিত বাসিন্দাদের রাস্তায় পাঠানো হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানেও বিস্ফোরণের প্রভাব ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি হয়েছিল

ওয়ো রাজ্যের গভর্নর সেয়ি মাকিন্দে এক বিবৃতিতে বলেছেন, বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ৭৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগকেই চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

মাকিন্দে বলেন, নিরাপত্তা সংস্থাগুলির প্রাথমিক তদন্তে জানা গেছে, বোদিজার একটি বাড়ি দখল করে অবৈধ খনি শ্রমিকরা বিস্ফোরক ডিভাইস মজুত করেছিল যা ভয়াবহ বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন : হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

মাকিন্দে আরও জানান, এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এছাড়া যারা তাদের বাড়িঘর হারিয়েছে রাজ্য সরকার তাদের জন্য অস্থায়ী বাসস্থান সরবরাহ করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা